অর্জুন তৃণমূলে ফেরার আগেই খুলে ফেলা হয় বিজেপির পতাকা

অর্জুন সিং তৃণমূলে যোগদান করার আগেই জগদ্দলে বিজেপির দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হল বিজেপির পতাকা। সরিয়ে ফেলা হয় মোদি এবং নড্ডার ছবিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্জুন সিং তৃণমূলে যোগদান করার আগেই জগদ্দলে বিজেপির দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হল বিজেপির পতাকা। সেই জায়গায় লাগিয়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পতাকা। সরিয়ে ফেলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার ছবিও।

রবিবার জোড়াফুল শিবিরে যোগ দেওয়ার আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে যখন সমন্বয় বৈঠক করছেন অর্জুন সিং, সেই সময় বাইরে ভিড় করেছিল তাঁর অনুগামী ও ভক্তরা। অর্জুন তৃণমূলে ফিরছেন এই ব্যাপারে তখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও সবাই প্রায় নিশ্চিত বিজেপিতে যাওয়া অর্জুনের ঘর ওয়াপসি শুধু সময়ের অপেক্ষা। আর তখনই দেখা গেল অর্জুনের বাড়ির দলীয় কার্যালয় থেকে একে একে খুলে ফেলা হচ্ছে বিজেপির পতাকা। তাঁর অনুগামীরা সরিয়ে দেয় নরেন্দ্র মোদি এবং জেপি নড্ডার ছবি। বদলে সেই জায়গায় তোলা হয় তৃণমুল কংগ্রেসের পতাকা। লাগানো হয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙিয়ে দেওয়া হয় কার্যালয়ে। মমতা ও অভিষেকের ছবি দেওয়া ব্যানারে ভরে যায় কার্যালয়।

৩ বছর ২ মাস ৮ দিন বিজেপিতে কাটিয়ে অর্জুন সিং তৃণমূলে ফিরেছেন। ভাটপাড়া টাউন ২-তে তৃণমূলের সাধারণ সম্পাদক মান্নু সাউ অর্জুন সিং এর দলে ফেরা নিয়ে বলেন, ‘‘অর্জুন আমাদের নেতা। আমাদের অভিভাবকের মতো। উনি দলে এলে আমাদের ভালই হবে। ভাটপাড়া আবার শান্ত হবে। কোনও গন্ডগোল হবে না।’’ মুখ্যমন্ত্রী ও অভিষেকের ছবি সম্বলিত প্রায় চার হাজারের বেশি ব্যানার তৈরি করে এদিন তৃণমূলের কার্যালয়ে রেখে দেওয়া হয়েছিল। রবিবার বিকেলে অর্জুন ঘাসফুল শিবিরে ফিরতেই ওই ব্যানারগুলি এলাকায় লাগানোর প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল