বালুরঘাটে শীর্ষ থেকে শূন্যে বিজেপি, হারানো জমি ফিরে পেল তৃণমূল

উল্কার গতিতে উত্থান। তেমনইভাবে একই গতিতে পতন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উল্কার গতিতে উত্থান। তেমনইভাবে একই গতিতে পতন। এই উত্থান-পতনের নেপথ্যে যিনি বা যারা রয়েছেন তারা হলেন জনতা-জনার্দন। অর্থাৎ গণদেবতা।

উত্তরবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্রের পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্র দখল করেছিল বিজেপি। এরপরে ২০২১ সালে আসে বিধানসভা নির্বাচন। বিজেপি তার জয়ের ধারা অব্যাহত রেখে বালুরঘাট বিধানসভাও দখল করে নেয়। সেই প্রভাব পড়ে বালুরঘাট ও গঙ্গারামপুরের পুর এলাকারতেও।

অঙ্কের হিসেবে বালুরঘাট ও গঙ্গারামপুর পুর এলাকায় বিজেপি তৃণমূলকে দ্বিতীয় স্থানে ঠেলে একদা বামেদের গড় বলে পরিচিত এই এলাকায় বামেদের তিন নম্বরে পাঠিয়ে দেয় বিজেপি। কিন্তু এবারের পুরসভা নির্বাচন আসতেই সমস্ত অঙ্ক উল্টিয়ে বিজেপি বালুরঘাট পুরসভায় একেবারে শূন্যে নেমে গিয়েছে।  শাসক দল তৃণমূল বালুরঘাট পুর এলাকায় ২৩টি আসন দখল করে চালকের আসনে। আর সেখানে বামেরা রয়েছে দ্বিতীয় স্থানে। দু’টি ওয়ার্ড দখল করে ফের বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বামেরা ।

বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলাতে বিজেপির এই শোচনীয়হাল রাজ্যের প্রধান বিরোধী দলের রাজনৈতিক ভবিষ্যতকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিজেপির এই পশ্চাদগমন একদিকে যেমন শাসক তৃণমূলের মুখে চওড়া হাসি ফুটিয়েছে । ঠিক তেমনই বামেদের যুগিয়েছে নতুন আত্মবিশ্বাস।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান