মাধ্যমিক পরীক্ষার মাঝেও ঘেরাও কর্মসূচি বিজেপির

মাধ্যমিক পরীক্ষা চলার মাঝে এমন ঘটনায় বিজেপির রাজনৈতিক চেতনা নিয়ে উঠছে প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) চলাকালীন বিভিন্ন জেলায় থানা ঘেরাও (Gherao) কর্মসূচি করল বিজেপি (BJP)। যার ফলে বিভিন্ন জায়গায় উত্তেজনার পরিবেশ তৈরি হল রবিবার। মাধ্যমিক পরীক্ষা চলার মাঝে এমন ঘটনায় বিজেপির রাজনৈতিক চেতনা নিয়ে উঠছে প্রশ্ন।

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জীবন যাত্রা যাতে ব্যাহত না হয় সেই কারণে কোনও রকমের বনধ বা অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি না নেওয়ার জন্য আবেদন করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘন্টার বনধ প্রত্যাহার করে নেন বিনয় তামাং। কিন্তু পরীক্ষার্থীদের কথা না ভেবে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে থানা ঘেরাওয়ের ডাক দেয় এদিন গেরুয়া শিবির।

উল্লেখ্য শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিশীথ প্রামাণিক। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমে বেশকিছু বন্দুক, অস্ত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে বেশিরভাগ বিজেপির কর্মী সমর্থক। তারা তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করেছে এবং পুলিশকে মারধর করেছে। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী টহল দিচ্ছে।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের