বাংলা দখলের আষাঢ়ে স্বপ্ন! সমীক্ষা রিপোর্টে বুঁদ বঙ্গ বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় সংগঠনকে শক্তিশালী করতে চাইছে বিজেপি। কিন্তু দলের মধ্যে কোন্দল, বিধায়কদের পারফরমেন্সে হতাশা, বুথ স্তরের বেহাল দশা সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাও বাংলা দখলের আষাঢ়ে স্বপ্ন দেখছে বিজেপি। বঙ্গ বিজেপির ওপর কতটা ভরসা রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের সেটাই সবথেকে বড় প্রশ্ন।

রাজ্যজুড়ে চলা SIR ঘিরে অসন্তোষের আগুন জ্বলছে। তার ওপর বঙ্গ বিজেপি নেতৃত্বের কর্মকাণ্ড আরও সমস্যায় ফেলেছে গেরুয়া শিবিরকে। পাশাপাশি সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে ব্রাত্য রয়েছে বাংলা। এই পরিস্থিতিতে ভোটের আগাম ফলাফল নিয়ে তিনটি সমীক্ষক সংস্থার রিপোর্টের ওপরে আস্থা রাখছে বঙ্গ বিজেপি। ২০২১ থেকে ২০২৪ সালে বিজেপির ২০০ পার করার স্বপ্ন ভেঙে গিয়েছিল। বঙ্গ বিজেপির বর্তমান পরিস্থিতিও সেই দিকেই ইঙ্গিত করছে।

এবার বিজেপির হয়ে যে সমীক্ষা করা হয়েছে, এখানে বলা হয়েছে বাংলা দখল শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বাস্তব চিত্রটাই অন্যরকম। SIR হয়রানি নিয়ে সুপ্রিমকোর্টে গিয়ে মুখ্যমন্ত্রীর সওয়াল করার ঘটনা মানুষের মন ছুঁয়ে গিয়েছে। পাশাপাশি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবসাথীর মতো প্রকল্পের ঘোষণা তাঁকে আরও অনেক এগিয়ে দিয়েছে। এই বিষয়গুলো অস্বীকার করতে পারছে না। এই সমস্ত বিষয়ের পাশাপাশি যে হতাশা তৈরি হয়েছে তাঁর থেকে মুক্তি পেতে এবার সমীক্ষার রিপোর্টকেই আঁকড়ে ধরে থাকতে চাইছে বিজেপি।

জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের জন্য কলকাতায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে এই সভা হতে পারে। তবে তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। প্রধানমন্ত্রীকে সামনে রেখেই সংগঠনের শক্তি দেখে নিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টা ঘোষণার আগেই সব দল ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। আর বঙ্গ বিজেপিতে এখন কারা টিকিট পাবেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। সূত্রের খবর, একভাগ বিধায়ক এবার বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন না। ইতিমধ্যেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কিছু নাম। তবে কারা কারা সেই তালিকায় রয়েছেন সেটা প্রকাশ্যে আনা হয়নি। তার অন্যতম কারণ গোষ্ঠী কোন্দল আরও ব্যাপক হারে বেড়ে যাবে সেই আশঙ্কা তেই নাম প্রকাশ্যে আনা হয়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড