জঙ্গলমহলে ৫টি সভা মমতার, চাপে গেরুয়া ব্রিগেড

জঙ্গলমহলে ঝড় তুলতে প্রচারে নামছেন বাংলার অগ্নিকন্যা। আর তাতেই ভয় পেয়েছে গেরুয়া ব্রিগেড। মমতা ঝড়ে পদ্মবন ছারখার হলে হার অনিবার্য।

Share:

কৌশিক দে সরকার: খুব শীঘ্রই জঙ্গলমহলের(Junglemahal) বুকে তৃণমূল কংগ্রেসের(TMC) হয়ে পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) প্রচারে নামতে চলেছেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলের বুকে মুখ্যমন্ত্রী ৫টি সভা করতে পারেন। পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur), ঝাড়গ্রাম(Jhargram) ও পুরুলিয়া(Purulia) জেলায় ১টি করে ও বাঁকুড়া(Bankura) জেলায় ২টি সভা করতে পারেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে প্রথম সভাটিই হতে চলেছে ঝাড়গ্রামের বুকে। আর মুখ্যমন্ত্রীর এই প্রচার নিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে গেরুয়া ব্রিগেড। কেননা উনিশের লোকসভা ভোটে যে হাওয়া ছিল গেরুয়া শিবিরের অনুকূলে সেই হাওয়া আর এখন নেই। একই সঙ্গে জঙ্গলমহলের বুকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত চরমে উঠেছে। এই অবস্থায় মমতা নামের সাইক্লোন কীভাবে ঠেকাবে তাঁরা সেটা ভেবেই এখন রাতের ঘুম ছুটেছে জঙ্গলমহলের বিজেপি নেতাদের। 

আরও পড়ুন কলকাতা পুলিশ হাজির করছে নতুন App ‘বন্ধু’

উনিশের ভোটের জঙ্গলমহলে থাকা ৫টি লোকসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি(BJP)। কিন্তু একুশের ভোটে দেখা যায় সেই হাওয়া বেশ ধাক্কা খেয়েছে। ঝাড়গ্রাম জেলার ৪টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার যে আসনগুলি জঙ্গলমহলের মধ্যে পড়ে তার সবকটিতেই ফোটে ঘাসফুল। মেদিনীপুর, শালবনী, কেশিয়াড়ী ও গড়বেতায় ফুটেছিল ঘাসফুল। আবার বাঁকুড়া জেলার ১২টি আসনের মধ্যে যে ৩টি আসন জঙ্গলমহলের মধ্যে পড়ে সেও রায়পুর, রানীবাঁধ ও তালডাংরায় জয়ী হয় তৃণমূল। পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ৫টি বিধানসভা কেন্দ্র জঙ্গলমহলের মধ্যে পড়ে তার ৩টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। সেই ৩টি কেন্দ্র হল মানবাজার, বাঘমুণ্ডি ও বান্দোয়ান। বাকি ২ কেন্দ্র বলরামপুর ও জূপুরে জয়ী হয় বিজেপি। সেই হিসাবে দেখতে গেলে গোটা জঙ্গলমহল এলাকায় এগিয়ে রয়েছে তৃণমূল।

আরও পড়ুন ২৭জুন থেকে পঞ্চায়েতের প্রচারে নামছেন অভিষেক

যে ৪টি জেলার মধ্যে জঙ্গলমহল ছড়িয়ে রয়েছে সেই ৪ জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা পরিষদ দখল নেওয়ার মতো ক্ষমতায় এখন আর নেই বিজেপি। এমনকি জঙ্গলমহলে ছড়িয়ে থাকা ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা কোনও পঞ্চায়েত সমিতিও দখল করার মতো অবস্থায় নেই তাঁরা। এই অবস্থায় বিজেপির একমাত্র ভরসা ছিল এলাকার গ্রাম পঞ্চায়েতগুলি। কিন্তু সেখানে তাঁদের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে দলেরই বিক্ষুব্ধরা। তাঁরা নির্দল হয়ে ভোটে লড়াই করছেন। সেই অবস্থায় মমতা নামের সাইক্লোন যদি জঙ্গলমহলের বুকে একাধিক সভা করে তাহলে পদ্মবন ছারখার হতে বাধ্য। আর যদি পদ্মবন ছারখার হয় তাহলে জঙ্গলমহলের বুকে ২৪’র যুদ্ধেও ভরাডুবি হবে বিজেপির। ৫টি আসনই হাতছাড়া হবে। তবে তৃণমূলের জয়ের পথে কিছুটা হলেও কাঁটা হতে পারে কুড়মিদের বিক্ষোভ। তবে তা এখন এমন অবস্থায় নেই যে ৪টি জেলাকেই প্রভাবিত করবে। খুব জোর গ্রাম পঞ্চায়েত স্তরে কিছু কিছু এলাকায় তাঁরা প্রভাব ফেলবে। দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে প্রচারে গিয়ে কুড়মিদের নিয়ে কী বলেন। 

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে