মুখ পুড়ল দিলীপের, বিজেপি নেতার বুথেই জয়ী তৃণমূল প্রার্থী

দিলীপ এই পরাজয় নিয়ে বলেন, আমরা লড়াইয়ে ছিলাম না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বুথেই জিতে গেল তৃণমূল। বিজেপি নেতার বুথে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এদিন নির্দল প্রার্থীকে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, ‘আমরা লড়াইয়ে ছিলাম না।’

উল্লেখ্য ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ২৫ নম্বর বুথে ভোট দেন দিলীপ ঘোষ। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে তাঁর বুথে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। মঙ্গলবার সেই বুথে এক নির্দল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শিবানী দেউলী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হওয়ার পর, দিলীপ এই পরাজয় নিয়ে বলেন, আমরা লড়াইয়ে ছিলাম না।

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় দিলীপের বুথে প্রার্থী দেওয়ার জন্য লোক পায়নি বিজেপি। যার ফলে কটাক্ষের মুখে পড়েছিল গেরুয়া শিবির। সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেতারা বলেছিলেন, মানুষ বিজেপির সঙ্গে নেই, তা পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ খোদ দিলীপবাবুর গ্রামে প্রার্থী জোগাড় করতে পারেনি বিজেপি। শুধু তাই নয় গত শনিবার পঞ্চায়েত ভোটে নিজের বুথে ভোটও দিতে আসেননি দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত শুধু ২৫ নম্বর বুথে নয়, ২৪ নম্বর বুথেও জয়ী হয়েছেন তৃণমূলের আরও একজন প্রার্থী সুকোমল মহাপাত্র।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা