হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গিয়ে হতবাক বিজেপি বিধায়ক তুষার মজুমদার। বুধবার (১০ জুন) আচমকাই তিনি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানে যান, যা দেখে রীতিমতো তাঁর চোখ কপালে ওঠে। হাসপাতালের চরম গাফিলতি ও অনিয়ম দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর রোগীদের পরিষেবা খতিয়ে দেখে কর্তৃপক্ষের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। রোগীর খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শনে র সময়ে হাসপাতালের সামনে অর্ধেক নির্মাণ হয়ে পড়ে থাকা রোগী প্রতীক্ষালয় নিয়েও বড়সড় দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, প্রতীক্ষালয়টি নির্মাণের ক্ষেত্রে চরম অনিয়ম করা হচ্ছে এবং কাজের গুণমান অত্যন্ত নিম্নমানের। সরকারি টাকা দেওয়ার পরেও এটি পুরো নির্মিত হয়নি। সরকারি টাকা নিয়ে এই ধরণের ত্রুটিপূর্ণ কাজ তিনি বরদাস্ত করবেন না।

এরপর তিনি হাসপাতালের রান্নাঘর বা ‘ডায়েট সেল’ পরিদর্শনে গিয়ে আরও চটে যান। কারণ সেখানে চিকিৎসাধীন রোগীদের জন্য যে খাবার তৈরি হচ্ছিল, তার গুণমান অত্যন্ত খারাপ। অসুস্থ রোগীরা এই ধরণের পুষ্টিহীন ও নিম্নমানের খাবার খেলে আরও অসুস্থ হয়ে পড়বেন। এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। হাসপাতালের পরিদর্শনের পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে বিধায়ক তুষার কুমার মজুমদার জানান, ‘হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ও রোগীদের পরিষেবা খতিয়ে দেখতেই আমি আজ সরজমিনে পরিদর্শনে এসেছিলাম। কিন্তু এখানে এসে যা দেখলাম তা অত্যন্ত হতাশাজনক। একদিকে রোগী ওয়েটিংরুম নির্মাণে অনিয়ম হচ্ছে, অন্যদিকে রোগীদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। রোগীদের স্বাস্থ্য নিয়ে এই ধরণের ছিনিমিনি কোনভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই সমস্ত অনিয়মের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কড়া জবাবদিহি চাওয়া হয়েছে। দ্রুত পরিস্থিতি সংস্কার না হলে আগামিদিনে মুখ্যমন্ত্রীকে জানানো হবে।’

এই বিষয়ে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে BMOH মঞ্জুর আলম জানিয়েছেন, ‘খাবার নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকম অভিযোগ এসেছে। সারাদিনে রোগীদের জন্যে বরাদ্দ ৫৫ টাকা। আনুমানিক ২০০৫ সাল থেকে এমনটাই চলছে। যদি রাঁধুনিদের টাকার অঙ্ক বাড়ানো হয়, তাহলে খাবারের মান ভাল করবেন তাঁরা। বিধায়ককে বিষয়টি জানিয়েছি। খাবারের মান উন্নত করার জন্য বিধায়কের কাছেও অনুরোধ রাখব।’

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

মিষ্টি ভেবে মুখে তুলবেন না! দীপাবলিতে বাজার মাতাচ্ছে পান্তুয়া-লাড্ডুর মোমবাতি

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা