মুখ্যমন্ত্রীকে গুলি করে খুনের হুমকি দিল বিজেপি, তুমুল প্রতিবাদ করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর তার আগে তেতে উঠল রাজ্য–রাজনীতি। কারণ এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার হুমকি দেওয়া হল। গুলি করে খুন করার হুমকি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির মুখপাত্র এই খুন করার হুমকি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আজ, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে সেটা তুলে ধরা হয়েছে এবং তুমুল প্রতিবাদ করা হয়েছে। এমনকী নির্বাচন কমিশন যাতে পদক্ষেপ করে তার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই ভোট মরশুম সরগরম হয়ে উঠেছে।

এদিকে দু’‌দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশ্লীল মিম তৈরি করেছিল বিজেপি। তা নিয়ে জোর সমালোচনা হতেই পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। আর এবার নির্লজ্জ বিজেপি প্রচারে এঁটে উঠতে না পেরে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এখন তৃণমূলকে নিয়ে কুৎসা করতেই ব্যস্ত। এমনকী মুখ্যমন্ত্রীর প্রচার আটকাতেও নানা ফন্দি আঁটা হয়েছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূল। এই নিয়ে তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে লিখেছে, ‘‌ধর্ষণের হুমকি এবং জঘন্য ও অবমাননাকর ব্যঙ্গচিত্র ছড়িয়ে দেওয়ার পর, বিজেপি এখন সরাসরি মুখ্যমন্ত্রীকে ‘প্রাণনাশের হুমকি’ দেওয়ার মতো হীন স্তরে নেমে এসেছে।’‌

 

অন্যদিকে বুধবার ১৪২টি আসনে ভোট রয়েছে। মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কুরুচিপূর্ণ মিম থেকে হুমকি দেওয়া হচ্ছে তা বাংলার মহিলাদের অপমান বলে মনে করছে ঘাসফুল শিবির। আর তাই তৃণমূল কংগ্রেস আজ এক্স পোস্টে লিখেছে, ‘‌বিজেপির জাতীয় মুখপাত্র অলোক অজয় তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। আপনি যদি আমাদের ভয় দেখানোর চেষ্টা করেন, তবে আপনাকে গুলি করে খুন করা হবে, দিদি।—টানা তিনবার নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী। আর বিজেপির দেওয়ার মতো এটাই আছে। আর নির্বাচন কমিশন বসে আছে এক সুপরিকল্পিত নীরবতা নিয়ে—এক মূক ও পরোক্ষভাবে সহায়ক দর্শক হিসেবে। এটাই সেই ‘পরিবর্তন’, যা বিজেপি বাংলার জন্য কল্পনা করে। উত্তরপ্রদেশ ও বিহারের রাজপথে নিখুঁতভাবে রপ্ত করা তাদের সেই ‘গোলি মারো’ এবং ‘ঠোক দো’ সংস্কৃতিকেই তারা এখন বাংলায় ব্যবহার করতে চাইছে।’‌

এছাড়া এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তোলা হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় গোটা তথ্য তুলে ধরে লিখেছে, ‘‌ভীতি প্রদর্শনের এই সংস্কৃতি খোদ শীর্ষস্তর থেকেই—নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নিজস্ব কার্যকলাপের মাধ্যমেই—অনুমোদন লাভ করেছে। দিদি সম্পর্কেই যদি তাঁদের ভাষা এমন হয়, তবে বাংলার সাধারণ মা–বোনেদের ওপর এই গেরুয়া গুন্ডারা কী তাণ্ডব চালিয়ে বসবে—তা ভাবতেও গা শিউরে ওঠে। তবে এই কথাগুলো মনে রাখবেন। বাংলা ভোলে না। বাংলা ক্ষমা করে না। বাংলার কন্যার প্রতি এই অপমান, এই হুমকির জবাব দেওয়া হবে—শব্দ দিয়ে নয়, বরং ভোট দিয়ে। ৪ঠা মে, বাংলা নিজের কণ্ঠস্বর শুনিয়ে দেবে।’‌

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী