Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, সাঁইথিয়া : একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। রাত পোহালেই হবে শপথ গ্রহণ। তার আগেই মাঠে নেমে কাজ শুরু করেছেন সাঁইথিয়ার জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছে যান তিনি। সেখানে গিয়ে হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

জানা গিয়েছে, হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। রোগীদের ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়ে কথা বলেন। হাসপাতাল ঘুরে দেখেন। কোথায় কী অবস্থা রয়েছে, কেমন পরিষেবা চলছে সবটাই ঘুরে দেখেন তিনি। হাসপাতালে যাতে ২৪ ঘণ্টা পরিষেবা চালু থাকে, সেই বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি ওয়ার্ডে গিয়েও রোগীদের সঙ্গে কথা বলেছেন তিনি। সঠিক পরিষেবা মিলছে কিনা, ওষুধ সময় মতো দেওয়া হচ্ছে কিনা সবটা নিয়েই কথা বলেছেন তিনি।

কোথাও ঘাটতি রয়েছে কিনা সেই বিষয় নিয়েও কথা বলেছেন। হঠাৎ করে তাঁর উপস্থিত হওয়ার ঘটনায় সকলেই অবাক হয়ে গিয়েছেন। বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। জয় পেতেই জনসেবা শুরু। রাত পোহালেই ব্রিগেডে হবে শপথগ্রহণ। সেই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি এখন ব্রিগেডজুড়ে।

রোগীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নিজের নম্বরও লিফলেট করে হাসপাতালের দেওয়ালে সাঁটিয়ে দিয়েছেন বিজেপির এই জয়ী প্রার্থী। সকলের উদ্দেশ্যে তাঁর বার্তা হাসপাতাল সংক্রান্ত যেকোনও সমস্যা হলে বা অসুবিধায় পড়লে ওই নম্বরে ফোন করতে। ৩০ মিনিটের মধ্যে তাঁর প্রতিনিধি সেখানে পৌঁছে যাবেন। কোনওরকম সমস্যা হলেও দ্রুত তার সমাধান করা হবে।  

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

থালায় সাজানো প্রিয় খাবার, পরলোকে পোষ্য লাকি’র শান্তি কামনায় বিশেষ পুজো দেবের

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?