বারবার জিতেও উত্তরবঙ্গে কথা রাখেনি বিজেপি, তৃণমূল প্রচার করতেই চাপে পদ্মশিবির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ওরা কথা দেয়। কিন্তু কথা রাখে না। নির্বাচনের সময় ওদের আনাগোনা দেখা যায়। কিন্তু নির্বাচনের পর আর তাদের টিকি মেলে না। সুতরাং দেওয়া কথা, প্রতিশ্রুতি রক্ষাও হয় না। ওরা শুধু বাংলা থেকে আসন জিতে ফিরে যেতে যায়। কাজ করে না বলে অভিযোগ। হ্যাঁ, রাজনৈতিক দলটির নাম—ভারতীয় জনতা পার্টি (‌বিজেপি)‌। এবার এই কথা না রাখার বিষয়টি ফলাও করে প্রচার করতে নেমেছে তৃণমূল কংগ্রেস। আর তাতেই ঘুম উড়ে গিয়েছে পদ্ম নেতাদের। উত্তরবঙ্গে বিজেপি কথা দিয়েছিল আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, কেন্দ্রীয় বিদ্যালয়, নদী সংস্কার–সহ নানা কাজ করা হবে। কিন্তু পাঁচ বছর আগে মাটিগাড়া–নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে এমন একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রটি দখল করলেও কথা রাখেনি। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এগুলি নিয়ে প্রচার করছে তৃণমূল। তাতেই পদ্মফুল নেতারা চোখে সরষেফুল দেখছে।

এদিকে বিষয়গুলিকে সামনে নিয়ে এসে তৃণমূল প্রচার করছে, বিজেপির প্রতিশ্রুতি যেন সোনার পাথার বাটি! এই এলাকা সাজিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং রাজ্য সরকার। মাত্র চার মাসে মাটিগাড়া পঞ্চায়েত সমিতি সাড়ে ১৭ কোটি টাকার কাজ হাতে নিয়েছে। সেখানে রয়েছে ৭৫০টি প্রকল্প। বিজেপি নেতা–কর্মীরা মানুষের দুয়ারে গিয়ে এখন সাংঘাতিক সব প্রশ্নের মুখে পড়ছে। পরিস্থিতি বেগতিক বুঝে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সব দোষ তৃণমূল কংগ্রেসের বলে কোনওরকমে স্থান ত্যাগ করেছেন গেরুয়া শিবিরের নেতা–কর্মীরা বলে সূত্রের খবর। দার্জিলিং জেলার বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে মাটিগাড়া–নকশালবাড়ি। মাটিগাড়া ব্লকের পাঁচটি এবং নকশালবাড়ি ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত বিধানসভা কেন্দ্রটি।

অন্যদিকে উত্তরবঙ্গ থেকে খেলা ঘুরবে বাংলা দখলের বলে এখানে এসে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেটা যে এবার বেশ কঠিন হয়ে পড়ছে সেটা বিলক্ষণ টের পাচ্ছেন বঙ্গ–বিজেপির নেতা–কর্মীরা। কদিন আগে নয়াদিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তা। আর সেই বৈঠকে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, রোশন গিরিরা। উত্তরবঙ্গের বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেগুলি আছে তাদের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি বলে সূত্রের খবর। কথা না রেখে এবার এই বিকল্প পথ ধরা হচ্ছে বলে খবর।

এছাড়া গোটা উত্তরবঙ্গ জুড়েই নানা প্রতিশ্রুতি বারবার দিয়েছিল বিজেপি। এখান থেকে বারবার আসনও জেতে বিজেপি। কিন্তু একটি কথাও রাখেনি পদ্মনেতারা। স্থানীয় বাসিন্দারা বলছেন, কেন্দ্রীয় বিদ্যালয়, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, নদী সংস্কার এমন উন্নয়নমূলক কাজ করার কথা ঘোষণা করেছিল বিজেপি। কোনেও প্রকল্পই তারা করতে পারেনি। বরং রাজ্য সরকার নানা প্রকল্প করেছে এবং কাজ করেছে। এই পরিস্থিতিতে চাপে পড়ে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, ‘‌এখন বাংলার সরকার পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস। তাই সেই প্রতিশ্রুতিগুলি পালন করতে পারিনি। বাংলায় আমাদের সরকার গঠন হলেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে।’‌

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ