Loading live market data...
Loading active stocks...
Connecting...

শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগেই বড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ নেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তা নিয়ে কোমর বেঁধে প্রচারে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ নিজের বিধানসভা কেন্দ্রের প্রদীপের তলায় যে অন্ধকার নেমে এসেছে সেটাই তিনি দেখতে পাননি বলে খবর। রাজ্যজুড়ে বিরোধী দলনেতা বলে বেড়াচ্ছেন, এবার বিজেপি বাংলার ক্ষমতায় আসবেই। সেখানে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছে। যেখানে দু’‌জন বিজেপি সদস্যা সই করেছেন। আর এবার দল ছাড়লেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালিচরণপুর ২৪৫ নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য এবং ওই বুথেরই সভাপতি।

এদিকে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে এমন ভাঙন দেখা দিলেও মুখে কুলুপ এঁটে রয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। কদিন আগেই ময়না বিধানসভা কেন্দ্রের সংগঠনের বড় নেতা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁর নাম চন্দন মণ্ডল। এবার খোদ নন্দীগ্রামেই দল ছাড়লেন বিজেপির পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতি। এই দু’‌জনেই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই পরিস্থিতিতে কপালে ভাঁজ পড়েছে বিজেপির। কারণ সংগঠনের নেতারাই যদি দল ছেড়ে শাসকদলে চলে যায় তাহলে জয় পাওয়া কঠিন হয়ে পড়বে। এটা এখন ভাল করে টের পেয়েছে বিজেপি। বিজেপির সংগঠন এখানে দুর্বল হচ্ছে ক্রমশ।

অন্যদিকে দুয়ারে ২০২৬ বিধানসভা নির্বাচন কড়া নাড়তেই নজরে এসেছে নন্দীগ্রাম। পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালিচরণপুর ২৪৫ নম্বর বুথে পদ্ম প্রতীকে জিতেছিলেন তনুশ্রী দাস। আর এবার বিধানসভা নির্বাচনের মুখে তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। একই সঙ্গে ওই বুথের বিজেপি সভাপতিও পদ্মফুল ত্যাগ করে ঘাসফুলে গিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতারা। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যে ৩০টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিয়েছিল, তারা আবার ফিরে গিয়েছেন তৃণমূলেই। তাঁদের অভিযোগ, ভয় দেখানো হয়েছিল, তাই বিজেপিতে গিয়েছিলেন।

এছাড়া খেজুরির কামারদা অঞ্চলে প্রায় ৩০টি সংখ্যালঘু পরিবার যোগ দিয়েছিলেন বিজেপিতে। দলের কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দিয়েছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক এবং জেলা ও ব্লক স্তরের নেতারাও। এবার বিজেপি ছেড়ে আবার তৃণমূলে যোগ দেন ওই ৩০টি সংখ্যালঘু পরিবার। কাঁথি সাংগঠনিক জেলায় দলের যুব সভাপতি জালালউদ্দিন খানের হাত থেকে পতাকা নেন পরিবারের সদস্যরা। এর আগে নন্দীগ্রামে দলত্যাগ করেছিলেন বিজেপির তমলুক জেলা কমিটির সদস্য–সহ ৫০ জন। তাঁদের দাবি ছিল, দলের ব্যবহার বেদনাদায়ক, দুর্নীতির আখড়া এবং এখন নন্দীগ্রামে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি তাঁরা সহ্য করতে পারছেন না।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?