তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রানসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত। বীরভূমের সিউড়িতে প্রাক্রন তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর ভাড়াবাড়ি থেকে সরকারি ত্রাণ লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বিজেপির চারজন স্থানীয় নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই তাঁদের শোকজ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট নেতাদের তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি দল থেকে বহিষ্কৃত করা হতে পারে।

কিছু দিন আগে সিউড়ির সাজানো পল্লি এলাকায় বিকাশ রায় চৌধুরীর ভাড়াবাড়ির তালা ভেঙে ত্রিপল, কম্বল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী সরানোর অভিযোগ সামনে আসে। অভিযোগ, ওই ঘটনার সময় বিজেপির কয়েক জন স্থানীয় নেতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই দলীয় স্তরে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে বিকাশ রায় চৌধুরী দাবি করেছেন, তাঁর বাড়িতে কিছু সরকারি ত্রাণসামগ্রী পড়ে থাকার বিষয়টি তিনি নিজেই প্রশাসনকে জানিয়েছিলেন। এই নিয়ে তিনি জেলাশাসকের কাছেও চিঠি পাঠিয়ে দ্রুত ওই সামগ্রী সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। তাঁর অভিযোগ, সেই চিঠি পাঠানোর কিছু দিনের মধ্যেই বাড়ির তালা ভেঙে ত্রাণসামগ্রী সরানোর চেষ্টা করা হয়। তবে বিজেপির কোন চার নেতাকে শোকজ করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও নাম প্রকাশ করা হয়নি। দলও এই নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চায়নি।

আরও পড়ুন: মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

সিউড়ি শহর বিজেপির সভাপতি সুনয়ন ভাণ্ডারি বলেন, বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল এবং দলীয় নীতির বিরুদ্ধে কোনও আচরণ বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, ‘আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। দীর্ঘ লড়াইয়ের পরে আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি। আমরা এমন কোনও কাজ করব না, যাতে সাধারণ মানুষের চোখে খারাপ হয়ে যাই। বিজেপির চার নেতার বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে। তাই শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সাংগঠনিক নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’ 

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ