নাড়িও কাটা হয়নি! দশমীর রাতে ড্রেনে পড়ে সদ্যোজাত, কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবাদ রয়েছে, ‘কুপুত্র যদি-বা হয়, কুমাতা কখনও নয়।’ তবে এই ঘটনায় সেই প্রবাদও যেন নতুন করে প্রশ্নের মুখে। নির্জন রাস্তার পাশের ড্রেন থেকে আচমকাই ভেসে এল শিশুর কান্না। প্রথমে আওয়াজ শুনে কিছুটা অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে কাছে গিয়ে উঁকি দিতেই চমকে ওঠেন তারা। ড্রেনের ভিতরে পড়ে রয়েছে সদ্যোজাত এক পুত্রসন্তান! জন্মের পরপরই সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। বিজয়া দশমীর রাতে এমন ঘটনায় শিউরে উঠেছেন ধূপগুড়ির বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ির ডাংধড়ি কলোনি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় রাস্তার পাশ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান কয়েকজন বাসিন্দা। কোথা থেকে আওয়াজ আসছে , তা খুঁজতে গিয়ে ড্রেনের মধ্যে একরত্তি শিশুটিকে পড়ে থাকতে দেখেন তারা। শিশুটির নাড়িও তখনও কাটা হয়নি বলে জানা গিয়েছে। দেরি না করে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা টুনিবালা রায়। তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে স্থানীয় এক দাইমাকে খবর দেওয়া হয়। এরপর দাইমা শিশুটির নাড়ি কাটেন। পরে শিশুটিকে মাতৃদুগ্ধও পান করানো হয়। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর তাদের উপস্থিতিতেই শিশুটিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা করেন। হাসপাতাল সূত্রে খবর, শিশুটিকে হিটারের সাহায্যে উষ্ণ রাখার ব্যবস্থা করা হয়েছিল। প্রায় দু’ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

শিশুটিকে উদ্ধারকারী টুনিবালা রায় জানান, সন্ধ্যায় কান্নার আওয়াজ শুনেই তিনি খোঁজ করতে বেরিয়েছিলেন। তখনই ড্রেনের মধ্যে শিশুটিকে দেখতে পান। কোনওরকম দেরি না করে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আর এক স্থানীয় বাসিন্দা বাবলু হাজরার কথায়, শিশুর কান্না শুনে এলাকার কয়েকজন মিলে খোঁজাখুঁজি শুরু করেন। শেষ পর্যন্ত ড্রেনের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে হাসপাতালে পৌঁছে দেওয়া হয় শিশুটিকে। এদিকে, কে বা কারা সদ্যোজাতকে এভাবে ড্রেনের মধ্যে ফেলে রেখে গেল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শিশুটির বাবা-মায়ের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কী পরিস্থিতিতে তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

হামলার আগে মুম্বইয়ের হোটেলে ‘শুটিং’ অনুশীলন, টাইগারকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে, হাড়হিম কাণ্ড জম্মুতে

ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

প্রকাশ্য রাস্তায় বাঁদরের উপর নির্মম অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

বারোয়ারি পুজোর প্রতিমা নিয়ে গাড়ির চাকা হাইড্রেনে, ৩০ মিনিট ট্রাকের নিচে আটকে থাকল যুবক

এশিয়ান প্যারা গেমসে তীরন্দাজিতে যুগ্মভাবে সোনা জিতলেন শীতল দেবী ও তোমান কুমার

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ