মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে আদালতে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। এই মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। কোনও আগাম বার্তা ছাড়াই তিনি পৌঁছে যান এদিন।গাড়ি থেকে নেমেই সরাসরি আদালতে প্রবেশ করেন তিনি। সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।সূত্রের খবর, এবার বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তিনি। প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে হারের পর ওই কেন্দ্রের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে আইনি লড়াইয়ের পথে হাঁটলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগে ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে হাই কোর্টে গিয়েছিলেন তিনি। তবে এবার তাঁর আদালতে যাওয়ার কারণ সম্পূর্ণ আলাদা। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুন: দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

এটি অবশ্য প্রথমবার নয়। এর আগেও ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর আদালতের শরণাপন্ন হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার নিষ্পত্তি হয়নি এখনও। এদিকে ২০২৬ সালের নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি বারবার দাবি করে আসছেন যে প্রকৃত অর্থে তিনি পরাজিত হননি। নির্বাচনী ফলাফল নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ্যে জানিয়ে এসেছেন তিনি। সেই অবস্থানকে আরও একধাপ এগিয়ে নিয়ে এবার ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করলেন।

নির্বাচনী বিধি অনুযায়ী, ভোট গণনা বা ফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে কোনও প্রার্থীর আপত্তি থাকলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। সে ক্ষেত্রে আদালত প্রথমেই ইভিএম সংরক্ষণের নির্দেশ দিতে পারে। ফল প্রকাশের ৪৫ দিনের মধ্যে পুনরায় গণনার নির্দেশও দিতে পারে আদালত। এই মামলায় কী হয় সেটাই দেখার। ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই একাধিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশের দিন, ৪ মে পরিস্থিতি দেখতে তিনি নিজেই গণনাকেন্দ্রে গিয়েছিলেন। তাঁকে, তাঁর এজেন্টদের গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ভোটগণনার কাজ অস্বাভাবিকভাবে ধীর গতিতে এগোচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। গণনার পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন পরিচালনার ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে