পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

১২ বছর আগে শেখ রহিম খুনে সাক্ষী পুলিশ অফিসার পাণ্ডেকে খুঁজছেন শমীক ভট্টাচার্য। কী করেছিলেন ওই অফিসার? জানালেন বঙ্গ বিজেপি সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পরেই পাণ্ডে পদবীধারী এক পুলিশ আধিকারিককে খুঁজে বেড়াচ্ছেন  বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ১২ বছর আগে বীরভূমের ইলামবাজারে বিজেপির এক কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। মঙ্গলবার (১২ মে) সেই খুনের রেশ টেনেই শমীক ভট্টাচার্য জানালেন, পাণ্ডে নামে এক পুলিশ অফিসারকে তিনি এখনও খুঁজছেন। কিন্তু কেন? কী করেছেন তিনি?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুলেছেন শমীক। আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি না জিতত, তাহলে এতক্ষণে বিজেপির ৩০০ কর্মী খুন হয়ে যেত। সংখ্যালঘুরা বিজেপিকে সমর্থন করেন। কিন্তু এতদিন তাঁরা এই বিষয়টি সামনে আনতে পারেননি। কারণ তাঁদের সুরক্ষা দিতে পারতেন না। কেননা অতীতে এমন অনেক ঘটনা রয়েছে, যেখানে দেখা গিয়েছে, সংখ্যালঘুরা বিজেপিকে সাপোর্ট করলেই তাঁদের অকালেই মরতে হয়েছে। যেমন ২০১৪ সালে লোকসভা নির্বাচনের পর বিজেপির সংখ্যালঘু কর্মীদের উপর নৃশংসভাবে অত্যাচার চালানো হয়েছিল। সেটা ভোলেনি বিজেপি। সেই সময়ে ইলামবাজারে শেখ রহিম নামে একজন সংখ্যালঘু বিজেপিকর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

২০১৪ সালের ৭ জুন ঘটনাটি ঘটেছিল। রহিম ইলামবাজার থানার ঘুড়িষা পঞ্চায়েতের কানুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেই খুনের কথা জানতে পেরেই তিনি ওই গ্রামে গিয়েছিলেন। সেই ঘটনার কথা স্মরণ করে শমীক ভট্টাচার্য আরও বলেন, রহিমের দুই মেয়েকে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো হয়েছিল। লজ্জা নিবারণের জন্যে পুকুরে গলা পর্যন্ত শরীর ডুবিয়ে বসেছিল রহিমের মেয়েরা। মেয়েদের ওই অবস্থায় দেখে রহিমের স্ত্রী অচৈতন্য হয়ে পড়েছিলেন। মেয়েদের সামনেই তাঁদের বাবা রহিমকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই দৃশ্যের সাক্ষী ছিলেন একজন পুলিশ অফিসার। যার নাম পাণ্ডে। তাঁকেই এখন খুঁজছেন শমীক ভট্টাচার্য। 

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় ফুটেছে পদ্মফুল। বিপুল আসনে জিতে সরকার গড়েছে বিজেপি। ১৫ বছরের তৃণমূল শাসন শেষ হয়েছে। পরিবর্তনের বাংলায় নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভবানীপুর-নন্দীগ্রামের বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গত শনিবার (১০ মে) রবীন্দ্র জয়ন্তীর শুভক্ষণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার