এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি হোক বা গুন্ডামি, দলের কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকলে রেয়াত করা হবে না। এমনই সাফ জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সেই কথা দুদিন আগে দলের কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তবে বিজেপি শুধুই কথা বলাতে বিশ্বাস করে না। কাজেও করে দেখায়। তারই হাতেনাতে প্রমাণ পাওয়া গেল। এন্টালি থানার মেন গেটে তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাময়িক সাসপেন্ড করল বিজেপি নেতৃত্ব। গতকাল, শুক্রবার রাতে তাঁকে শোকজ করা হয়েছিল। আগামী সাতদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। যদি না সন্তোষজনক উত্তর দিতে পারেন, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে উত্তর কলকাতার ওই বিজেপি নেতাকে।

আরও পডুন: ‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

কিন্তু ওই বিজেপি নেতার বিরুদ্ধে কী অভিযোগ? পদ্মপুকুরের ৫৪ নম্বর ওয়ার্ডে দিলীপ ও সুদীপ রামের গোষ্ঠী দুর্গাপুজো করার পরিকল্পনা করছিল। খুঁটিপুজোও হয়েছিল। কিন্তু প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের গোষ্ঠী বাধা দেয় বলে অভিযোগ। যদিও প্রিয়ঙ্কা শিবিরের বক্তব্য, পুজো নিয়ে দিলীপ-সুদীপের গোষ্ঠীর সঙ্গে বাগবিতণ্ডা হয় স্থানীয় বাসিন্দাদের। সেই বিবাদ বেড়ে গিয়েছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সময়ে। বিজেপি নেতা দিলীপ-সুদীপের শিবিরের আয়োজন করা অনুষ্ঠানে কয়েক জন চড়াও হয়ে তাণ্ডব চালান বলে অভিযোগ। দাবি, কাউকে কাউকে মারধরও করা হয়। এই ঘটনার প্রতিবাদে এন্টালি থানা ঘেরাও করেন দিলীপ-সুদীপের গোষ্ঠীর লোকেরা। থানার গেটে তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গভীর রাতে এন্টালি থানায় পৌঁছোন পুলিশের শীর্ষ আধিকারিকরা। তাঁদের মধ্যস্থতায় শেষপর্যন্ত গোলমাল মিটেছিল। যদিও গোটা ঘটনায় ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ছিলেন সুদীপ রাম। তাঁর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগেই কঠোর পদক্ষেপ নিয়েছে পদ্ম শিবির।

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের