এবার শাখা সংগঠনেও শুভেন্দু ঘনিষ্ঠদের ছেঁটে ফেলল শমীক, গড়ে উঠল নয়া মোর্চা ইনচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির রাজ্য কমিটি এবং জেলা সাংগঠনিক কমিটিগুলি থেকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের একে একে ছেঁটে ফেলা হয়েছিল। এবার সেই ধারা অব্যাহত রেখে শাখা সংগঠনগুলিতেও শুভেন্দু ঘনিষ্ঠদের ছেঁটে ফেললেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আর তা নিয়ে এখন দলের অন্দরেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে শুভেন্দু ঘনিষ্ঠদের অভিযোগ, বিজেপির সাফল্যের জন্য যিনি লড়ে যাচ্ছেন তাঁর লোকজনদেরই ছেঁটে ফেলা হচ্ছে। তাই বিধানসভা নির্বাচনে ফল খারাপ হলে কোনও দোষ শুভেন্দুর উপর দেওয়া যাবে না। আর বিপরীত মেরুর নেতা–কর্মীদের পাল্টা দাবি, বিষয়টি এমন নয়। তবে শুভেন্দু ঘনিষ্ঠদের বাংলার মানুষ বিশ্বাস করতে পারছেন না।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজের মতো রণকৌশল সাজাচ্ছেন। আজ, মঙ্গলবার দলের বিভিন্ন শাখা সংগঠনের ইনচার্জ পদে রদবদল করে তিনি বুঝিয়ে দিলেন, বঙ্গ–বিজেপির রাশ নিজের হাতেই রাখছেন। তবে শমীকের তৈরি তালিকায় এখনও পর্যন্ত কোনও পদ পেলেন না রাজ্যের ‘দাবাং’ গেরুয়া নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মোর্চার সভাপতিদের উপরে ইনচার্জ পদে আনা হয়েছে নেতা–নেত্রীদের। তাঁরা সকলেই আদি বিজেপি বলে মনে করা হচ্ছে। আর যাঁদের আনা হয়েছে তাঁরা কেউ শুভেন্দু ঘনিষ্ঠ নয় বলেই জানা যাচ্ছে। এভাবেই দেওয়া হল বার্তা বলে সূত্রের খবর।

অন্যদিকে মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। লকেট আগে মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। দলের রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে আবার নতুন দায়িত্ব পেলেন লকেট। মনে রাখা দরকার লকেট বিজেপিতে শুভেন্দুর আগে এসেছিলেন। যুব মোর্চার ইনচার্জ পদে বসানো হয়েছে সাংসদ সৌমিত্র খাঁকে। এই সৌমিত্র খাঁ’‌ও বিজেপিতে এসেছিলেন শুভেন্দু অধিকারীর আগে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন সৌমিত্র ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের দু’বারের সাংসদকে এবার বসানো হল যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ’‌র উপর।

এছাড়া দলের আর এক রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে তফসিলি মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘু মোর্চার ইনচার্জ করা হয়েছে দলের রাজ্যস্তরের নেতা অমিতাভ রায়কে। এসটি মোর্চার ইনচার্জ হয়েছেন ক্ষুদিরাম টুডু। ওবিসি মোর্চার ইনচার্জ করা হয়েছে অজিত দাসকে। আর কিষান মোর্চার দায়িত্ব পেলেন বাপি গোস্বামী। এরা সবাই বিজেপির আদি নেতা। আদি নেতাদেরই দলের বিভিন্ন শাখা সংগঠনের মাথায় বসিয়ে শমীক বার্তা দিলেন শুভেন্দু ঘনিষ্ঠদের বলে সূত্রের খবর।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর