সাতসকালে স্যালুট ঠুকল পুলিশ, হকচকিয়ে গেলেন শমীক ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক পালাবদলের সাক্ষী থাকল রাজ্যবাসী। দীর্ঘদিনের সংগ্রাম, সংগঠন গড়ে তোলা এবং ধারাবাহিক রাজনৈতিক লড়াইয়ের পর অবশেষে ক্ষমতার শিখরে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রায় পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে রাজ্যে।

এই জয়ের নেপথ্যে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের মধ্যে অন্যতম রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলীয় রাজনীতির নানা উত্থান-পতনের সাক্ষী থাকা এই প্রবীণ নেতা এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না যে তাঁর দল এখন বাংলার ক্ষমতায়। তিনি জানান, ফল ঘোষণার পর থেকে ঘুম ঠিকমতো হয়নি তাঁর। গভীর রাত পর্যন্ত ব্যস্ততা চলেছে, আর ভোরবেলা থেকেই সংবাদমাধ্যমের ভিড়। তাঁর কথায়, “সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে, এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারিনি যে আমরা ক্ষমতায় এসেছি।”

আরও পড়ুন: হাওড়ায় বিজেপির জয়ের আনন্দে লাড্ডু বিলি কংগ্রেস নেতার

দীর্ঘদিনের সাধারণ জীবনযাপনের অভ্যাস থাকা শমীক হঠাৎ করেই বদলে যাওয়া পরিস্থিতিতে খানিকটা অপ্রস্তুত। আগে যেখানে সাধারণ স্কুটিতে করে দলীয় কাজ সারতেন, এখন তাঁর বাড়ির সামনে নিরাপত্তা, পাইলট কার-সবই যেন নতুন অভিজ্ঞতা। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “হঠাৎ করে এত নিরাপত্তা, এত আয়োজন নিজেকেই চিনতে পারছি না। আমি তো সবসময় সাধারণভাবেই থেকেছি।” অন্যদিকে, বিজেপির এই ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য নামের তালিকায় যেমন রয়েছেন শুভেন্দু অধিকারী, তেমনই উঠে আসছে শমীক ভট্টাচার্যের নামও। তবে শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব কাকে বেছে নেয়, সেটাই এখন দেখার বিষয়।

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি