গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে নালিশ বিজেপি কর্মীরই

কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির সামনেই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পূর্ণিমা হাজরা নামে এক বিজেপি কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের বিজেপি শাসিত সরকার জনবিরোধী অবস্থান নিয়ে পেট্রোল, ডিজেল-সহ রান্নার গ্যাসের দাম ক্রমাগত বাড়িয়ে চলেছে বলে অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে সরব হলেন খোদ বিজেপি কর্মী।

শুক্রবার বীরভূম জেলার বোলপুরে এক অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। উজ্জ্বলা যোজনার গ্যাস নিয়ে এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আয়োজিত একটি সরকারি অনু‌ষ্ঠানে অংশ নিয়েছিলেন রামেশ্বর তেলি। এদিন তাঁর সামনেই গ্যাসের ক্রমাগত দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পূর্ণিমা হাজরা নামে এক বিজেপি কর্মী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘দিনের পর দিন গ্যাসের এত দামে নাজেহাল আমরা৷ গ্যাসের দাম কমান। উজ্জ্বলা যোজনার কানেকশন নিলেও গ্যাসের এত দাম, আর পারা যাচ্ছে না। দাম একটু কমানো হলে ভাল হয়।’ উজ্জ্বলা যোজনার গ্যাস নিয়েও সংসার টানা যাচ্ছে না জানিয়ে ওই মহিলা বিজেপি কর্মী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন, গ্যাসের দাম কমানোর জন্য। খোদ নিজের দলের কর্মীর কাছ থেকে এমন অভিযোগ শুনে বেজায় অস্বস্তিতে পড়েন পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী। যদিও পরিস্থিতি সামাল দিতে তিনি কিছুক্ষন পর বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির জন্যই দেশের বাজারে পেট্রোল, ডিজেল, জ্বালানি তেল-সহ গ্যাসের দাম বাড়ছে।

উল্লেখ্য ক্রমাগত পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সময়ে রাস্তায় নেমে মিটিং মিছিল করেছে। বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে বিজেপি সরকারকে বিঁধেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পেট্রল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের ক্রমাগত দাম বাড়ছে। দেশে জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা।’ বিজেপি সরকারের জনবিরোধী নীতির ফলে যে সাধারণ মানুষ ভালো নেই। এদিন বিজেপি কর্মীর আবেদনে আবার তার প্রমাণ মিলল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির