বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন গেমিংয়ের প্রতিবাদের জের! বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হালিশহর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের হাজিনগর এলাকার ঘটনা। জানা গিয়েছে, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি নাম অশোক সাউ। ঘটনাকে কেন্দ্রে করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিজেপি কর্মীর অভিযোগ, এলাকায় অনলাইনে গেম খেলিয়ে বাচ্চা থেকে যুবকদের যথেষ্ট ক্ষতি করছে তৃণমূল কর্মী মন্টু সাউ। তারই প্রতিবাদ করায় প্রতিশোধ তুলেছে। বুধবার (২০ মে) দু’তিন জন বাইকে করে এসে হামলা চালায়। অশোকের সাউ-এর মুখে, পিঠে, বুকে আঘাত লেগেছে বলে খবর। ঘটনার পর জখম অবস্থায় প্রথমে তিনি হাসপাতালে যান। তারপর সেখান থেকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

আরও পড়ুন-আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

গতকালই, (২০ মে) বিজেপি নেতার উপর হামলার অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। এই ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। সূত্রে খবর, জখম হওয়া বিজেপি নেতার নাম পাপ্পু সানা। ঘটনাটি ঘটে মঙ্গলবার মধ্যরাতে। বাড়ির কাছেই তিনি ছিলেন। সেখানেই কয়েকজন দুষ্কৃতি এসে লাঠি ও রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। 

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

মেডিক্যাল ভিসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতায় গ্রেফতার বাংলাদেশের ‘ডলার’

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বিনিয়োগকারীদের ৫০ কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী দম্পতি, সুইজারল্যান্ডে গিয়ে নিখোঁজ

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড