গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খড়্গপুর, লাঠি-রড দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীকে খুন, আহত আরও ৩

বিজেপির নব্য ও আদি দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের হাতিহল্কা এলাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নব্য ও আদি দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের হাতিহল্কা এলাকা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। ঘটনার হাড়হিম সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। রড, লাঠি দিয়ে পিটিয়ে সামশের বিশ্বাস (৩১) নামক ওই বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন, তাঁদের মধ্যে তিনজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সকাল থেকেই উত্তপ্ত ওই এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর যাতে কোনরকম অশান্তি না হয়, তাই ওই এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে রদবদল নিয়ে। জেলা সভাপতি সুমিত মণ্ডলের জায়গায় নতুন জেলা সভাপতি করা হয় সৌমেন তিওয়ারিকে। এরপরেই এর প্রতিবাদে হাতিহল্কা এলাকায় মিছিল করেন আদি বিজেপির কর্মী-সমর্থকেরা। সেই মিছিলকে কেন্দ্র করে নব্য বিজেপি গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা হয় আদি গোষ্ঠীর। পরে জেলা নেতৃত্বের পরিস্থিতি হস্তক্ষেপে স্বাভাবিক হলেও আজ সকাল থেকে আবরও উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। জানা যায়, এদিন সকালে হাতিহল্কা এলাকার কদমতলা বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সামশের বিশ্বাস, তাঁর মামা জাফর বিশ্বাস। তাঁরা এলাকায় সুমিত মণ্ডলের অনুগামী হিসেবেই পরিচিত। তাঁদের সঙ্গে আরও ২-৩ জন ছিল। তখনই কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর রড, লাঠি, ইট নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। 

হামলায় সামশের এবং আরও তিনজন বিজেপি কর্মী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদেরকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সামশেরকে বাঁচানো যায়নি, তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, হামলাকারীরা নব্য বিজেপি গোষ্ঠীর লোকজন। যদিও গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে নব্য বিজেপি। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলার বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অজয় জানা বলেছেন, ‘দোষীদের নাম থানায় পাঠিয়েছি। তদন্ত হোক। বিজেপির লোক এটা করতে পারে না। বিজেপি বিজেপিকে কাটতে পারে না। দুষ্কৃতীদের কোনও দল থাকে না। দোষীদের শাস্তি চাই।’ বিষয়টি তদন্ত করছে পুলিশ।

‘সবটা উজার করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?