কেষ্ট’র জেলায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু, দলের খুনের তত্ত্ব মানতে নারাজ পরিবার

বীরভূমের রামপুরহাট মহকুমার নলহাটি থানার পাইকপাড়া গ্রামের বাসিন্দা তথা বিজেপি কর্মী প্রদীপবাবুর মৃত্যু খুন বলে মানতে নারাজ তাঁরই পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেষ্ট মানে অনুব্রত মণ্ডলের(Anubrata Mondol) জেলা বীরভূমের(Birbhum) রামপুরহাট মহকুমার(Rampurhat Sub Division) নলহাটি স্টেশনের কাছে রবি সকালে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক বিজেপি কর্মীর(BJP Worker) ক্ষতিবিক্ষত দেহ। তার জেরে স্থানীয় পদ্মশিবিরের নেতারা দাবি করেন, তৃণমূলের(TMC) লোকেরা ওই ব্যক্তিকে খুন করে রেললাইনের ধারে দেহ ফেলে গিয়েছে যাতে তা দুর্ঘটনা বলে চিহ্নিত হয়। কিন্তু মৃত ব্যক্তির পরিবারের তরফে বিজেপির নেতাদের সেই দাবি উড়িয়ে জানিয়েছে, সম্ভবত ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম প্রদীপ মাল। তাঁর বাড়ি নলহাটি থানার(Nalhati PS) পাইকপাড়া গ্রামে। পেশায় ওই ব্যক্তি টোটোচালক। এদিন ভোরে বাড়ি তিনি টোটো নিয়েই বার হন। সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় গ্রাম সংলগ্ন রেললাইন থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রেলপুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন রেল পুলিশের আধিকারিকেরা।

জানা গিয়েছে, এদিন সকালে এদিন সকালে নলহাটি আর চাতরা স্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছেই রেল লাইনে প্রদীপবাবুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। তাঁর দাবি, তৃণমূলের লোকেরা প্রদীপবাবুকে খুন করে তাঁর দেহ রেললাইনের ধারে ফেলে গিয়েছে যাতে তা দুর্ঘটনা বলে চিহ্নিত হয়। যদিও প্রদীপবাবুর ভাই রঞ্জিত মাল জানিয়েছেন, ‘সকালে খবর পেলাম দাদার দুর্ঘটনা হয়েছে। মনে হয়, মালগাড়ির ধাক্কায় এ রকম হয়েছে। রাজনীতির জন্য খুন বলে মনে হচ্ছে না।’ যদিও বিজেপির জেলা সভাপতির দাবি, প্রদীপবাবুর মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে। ভোটের আগে তৃণমূলের লোকজনের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। ধ্রুব বলেন, ‘ভোটের আগে অনেক ঝামেলা হয়েছিল। খুবই লড়াকু কর্মী ছিলেন প্রদীপ। তৃণমূলের লোকেরা নাকি বলছেন, আত্মহত্যা করেছেন প্রদীপ। কিন্তু আমার সন্দেহ আছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি। প্রদীপের পরিবারের পাশে আছি। এই ঘটনার নেপথ্যে বৃহত্তর কোনও ষড়যন্ত্র আছে কি না, তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।’

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে