বসিরহাট উত্তরের প্রার্থী বদলের দাবিতে জেলা কার্যালয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রার্থী নিয়ে বিজেপির নিচুতলার কর্মীদের ক্ষোভ থামার নাম-ই নেই। এবার বসিরহাট উত্তরের প্রার্থী নারায়ণ মণ্ডলকে বদলের দাবিতে শুক্রবার বসিরহাটের জেলা কার্যালয়ের গেট আটকে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। বিক্ষোভকারীদের শান্ত করতে বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য আশ্বাস দিয়েছেন, ‘উঁচুতলায় বিষয়টি জানানো হবে।’

আসন্ন বিধানসভা ভোটে বসিরহাট উত্তর আসনে নারায়ণ মণ্ডলকে প্রার্থী করেছে বিজেপি। পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা ভোটেও তিনি প্রার্থী হয়েছিলেন। প্রচুর ভোটে হেরেছিলেন। এক হেরো প্রার্থীকে ফের দাঁড় করানোর বিষয়টি মেনে নিতে পারেননি স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। ফলে গত কয়েকদিন ধরেই তাঁরা প্রতিবাদ জানিয়ে চলছিলেন। এদিন দলের জেলা কার্যালয়ের গেট আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, ২০২১ সালে বিধানসভা ভোটে হারার পর থেকে দলীয় কোনও কর্মসূচিতে নারায়ণ মণ্ডলের দেখা পাওয়া যায়নি। এমনকি শাসকদলের হাতে আক্রান্ত দলের কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াননি। তাছাড়া প্রার্থীর বয়স ৮০ পেরিয়ে গিয়েছে। তাঁকে নিয়ে হেঁটে হেঁটে প্রচার করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে।’

দলের নিচুতলার কর্মীদের বিক্ষোভ নিয়ে বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, ‘বসিরহাট উত্তরের কর্মী সমর্থকরা এর আগেও এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ আমার কাছে দিয়েছেন। আমি সেই দাবি রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি। আজ আবার তারা বিক্ষোভ দেখাচ্ছেন।  এই বিক্ষোভের ঘটনার রিপোর্ট এবং কারণ আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই মেনে নেব।’ তাঁর প্রার্থীপদ নিয়ে দলের একাংশের বিরোধিতা নিয়ে মুখ খুলতে চাননি বসিরহাট উত্তরের প্রার্থী নারায়ণ মণ্ডল।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র