স্কুলের মধ্যে আত্মহত্যার চেষ্টা BLO-র, কী বলছে পরিবার?

Share:

নিজস্ব প্রতিনিধি : কাজের চাপে ফের আত্মহত্যার চেষ্টা বিএলও-র। বাগদার পাথুরিয়া এফপি স্কুলের অফিসের মধ্যে আত্মঘাতী হওয়ার চেষ্টা করার অভিযোগ বাগদার ৩০ নম্বর পার্টের বিএলও-র বিরুদ্ধে। দ্রুত তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। বিএলও-র নাম সরজিৎ বিশ্বাস। পরিবারের অভিযোগ কাজের চাপেই আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।

এসআরআরের কাজের প্রথম দিন থেকে চাপের কথা বলা হচ্ছিল কাজের চাপ নিতে না পেরে অনেক বিএলও প্রাণ হারিয়েছেন। কেউ অসুস্থ হয়ে, কেউ আত্মহত্যা করে। আবার আরও এক বিএলও আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষয়টি প্রথমে নজরে আসে গ্রামবাসীদের। তাঁরাই দ্রুত তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। সেখানেি চিকিৎসা চলছে ওই বিএলও-র। ক্লাস ৪ -র ছাত্রের পরিবারের সদস্য স্কুলে এসেছিলেন সার্টিফিকেট নিতে। তিনি স্কুলের অফিসে ঢুকেই ঝুলন্ত অবস্থায় বিএলও-কে দেখতে পান। সকলকে ডেকে আনেনি তিনি। তারপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারঁ অবস্থা আশঙ্কাজনক। 

গত  ৯ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলেছে এসআইআর-র জমা দেওয়ার কাজ। তারপরে শুরু হয়েছিল শুনানি। প্রায় ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ ভোটারকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। তারমধ্যে বেশিরভাগ শুনানি হয়ে গিয়েছে। কিন্তু এখনো বাকি রয়েছে কিছু কাজ। পাশাপাশি তথ্য যাচাই থেকে আপলোডের কাজ রয়েছে। কিন্তু হাতে সময় নেই প্রায়। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কিন্তু শুনানি শেষ না হওয়ায় সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছে। সেই সময় বাড়ানো নিয়ে কিছু জানা যায়নি।  

 

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন