SIR-র অতিরিক্ত কাজের চাপে কোন্নগরে সেরিব্রালে ‘আক্রান্ত’ বিএলও

Share:

নিজস্ব প্রতিনিধি, কোন্নগর: বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিলি করা থেকে ফর্ম ফিল আপ, ডিজাটালাইজ করা সবটাই করতে হচ্ছে বিএলওদের। এই কাজ করতে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও তপতী বিশ্বাস। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, এসআইআর-র কাজ করতে বেরিয়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান বিএলও তপতী বিশ্বাস। সঙ্গে সঙ্গে তাঁকে কোন্নগর পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সেরিব্রাল স্ট্রোক হয়েছে তপতী বিশ্বাস। রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে বাঁ দিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। তপতীদেবীর পরিবারের অভিযোগ, sir-র কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন তিনি। সকাল থেকে রাত কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি। মানসিক চাপ ক্রমাগত বাড়ছিল। সেই চাপের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

জানা যায়, বছর ষাটের তপতী বিশ্বাস কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে কাজ করতে বেরিয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে চাপ যাচ্ছিল। প্রতিদিনের মতো এসআইআর-র কাজ করছিলেন তিনি। কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়েন। তপতীদেবীর স্বামীর অভিযোগ, এনুমারেশন ফর্ম বিলি করা এরপর তা ফেরত নেওয়া, কিউআরকোড স্ক্যান করে অনলাইনে আপলোড করা। দীর্ঘ এই প্রক্রিয়ায় একেবারে নাজেহাল হয়ে উঠেছিলেন বিএলও তপতী বিশ্বাস। রাতের ঘুমেও ব্যাঘাত ঘটেছিল। মানসিক চাপে নাজেহাল হতে হয়েছে। এর জেরেই এই দুর্ঘটনা। বর্তমানে তিনি কোন্নগর মাতৃসদনে ভর্তি রয়েছেন। সেখানেই তাঁর সমস্ত চিকিৎসা চলছে। হাই সুগার এবং হাই ব্লাড প্রেসারের জন্য সেরিব্রাল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর