জলপাইগুড়িতে নিজের নাম ডিজিটাইজ করতে গিয়ে বিপাকে খোদ বিএলও

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলও-রা। কেউ হার্টঅ্যাটাকে, কেউ সেরিব্রালে আক্রান্ত হচ্ছেন। আবার কেউ কাজের চাপ নিতে না পেরে আত্মঘাতী হচ্ছেন। এনুমরেশন ফর্ম সংগ্রহ করার পাশাপাশি সকল ভোটারের ডিটেলস তুলতে হচ্ছে অনলাইনে। তথ্য ডিজিটাইজ করতে গিয়ে অনেক বিএলও চরম সমস্যায় পরছেন। নিজের নাম ডিজিটাইজ করতে গিয়ে বিপাকে জলপাইগুড়ির এক বিএলও। নিজের নামের জায়গায় অন্য নাম দেখে চোখ কপালে ওঠার জোগার।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার পর সেই ফর্ম সংগ্রহ করতে হবে বিএলওদের। তারপর সেই ফর্মের দেওয়া তথ্য অনলাইনে তুলতে হবে। সবটাই শেষ করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। কিন্তু জলপাইগুড়িতে নিজের নামই ডিজিটাইজ করতে পারছেন না বিএলও। ২০০২ সালের তালিকায় রয়েছে তাঁর নাম। কিন্তু অ্যাপে ঢুকে নাম ডিজিটাইজ করতে গিয়ে দেখছেন ওই একই সিরিয়াল নম্বরে রয়েছে এক মহিলার নাম। এরপরে চরম চিন্তায় পড়েছেন জলপাইগুড়ির গোমস্তাপাড়ার বিএলও সঞ্জয়কুমার ঘোষ। তবে প্রাশাসনকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি।

বহু জায়গায় এনুমরেশন ফর্ম ফিলআপ করে ডিজিটাইজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বিএলওদের। কোথাও সার্ভারে সমস্যা, কোথাও নামে গন্ডোগল। সব মিলিয়ে নাজেহাল পরিস্থিতি বিএলওদের। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের দায়িত্ব যাদের ওপরে পরেছে, তাঁদেরকেই বিপদে পড়তে হচ্ছে। অ্যাপে নিজের নামের জায়গায় অন্য কারও নাম দেখে অবাক বিএলও। হার্ডকপিতে এক নাম, অ্যাপে দেখাচ্ছে অন্য নাম। এই সকল বিষয় নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। অতিরিক্ত কাজ ও মানসিক চাপে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেল, আবার কেউ কেউ মৃত্যুবরণ করছেন।

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর