ভোটার তালিকায় বাদ ১৬৩ নাম! কাকদ্বীপের BLO-র বাড়িতে হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকা থেকে বাদ গিয়েছে বহু নাম। নাম প্রকাশের পর থেকে আতঙ্কে রয়েছেন বিএলওরা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। কাকদ্বীপের পশ্চিম গোবিন্দপুরের বাসিন্দা মণীন্দ্রনাথ দাসের বাড়িতে হামলা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মণীন্দ্রনাথ দাস কাকদ্বীপের ৮৫ নম্বর বুথের বিএলও। ভোটার তালিকায় এই বুথের বেশকিছু ভোটারদের নাম বাদ গিয়েছে। সেই কারণেই বাড়িতে হামলা হয়েছে বলে দাবি করলেন ওই BLO। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে BLO মণীন্দ্রনাথ দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে প্রবল আতঙ্কে রয়েছেন ওই বাড়ির বাসিন্দারা। একটি প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি। তাঁর বুথেই বাদ গিয়েছে ১৬৩ জনের নাম। পাশাপাশি ২৭জনের নাম রয়েছে বিচারাধীনের তালিকাতে। তালিকা প্রকাশের পরেই চিন্তায় ছিলেন এই বিএলও।

তাঁর অভিযোগ, তালিকা প্রকাশের পর থেকে তাঁকে ফোনে হুমকি দেওয়া হতো। সোমবার রাতে আচমকাই তাঁরা বাড়িতে হামলা করা হয়। এইদিন তাঁর কাছে নাম বাদ যাওয়ার কারণ জানতে ফোন আসে। কমিশনের তরফে নাম কাটা হয়েছে। এ বিষয়ে BLO-র কিছু করার নেই, জবাব দেওয়ার কুকথা বলা হয়। রাতে আচমকাই তাঁর বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়। এরপর বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিএলও। থানাতেও অভিযোগ জমা পড়েছে। মণীন্দ্রনাথ দাসের দাবি, ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ যাওয়ার বিষয়ে কিছু করার নেই তাঁর। তারপরেও নিরাপত্তাহীনতার মধ্যে কাটাতে হচ্ছে তাঁদের। 

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর