বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে পাচার হচ্ছে সংগৃহীত রক্ত এবং রক্তের উপাদান। ভিন্ন রাজ্যে পাচার ও বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগ সামনে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে পাচার হচ্ছে সংগৃহীত রক্ত এবং রক্তের উপাদান। ভিন্ন রাজ্যে পাচার ও বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগ সামনে এসেছে। রক্ত বিক্রির এই আন্তর্জাতিক আন্তঃরাজ্য চক্রের পর্দাফাঁস করতে একযোগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অভিযান চালাচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, হাওড়া-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে এই অভিযান চালানো হয়েছে।

সূত্রের খবর, বিভিন্ন সময়ে মেলা বা সামাজিক উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির থেকে যে পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়, সেটাই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে জমা করার পরিবর্তে একশ্রেণীর অসাধু লোকজন চড়া দামে ভিনরাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর পালপাড়া মোড়ের একটি বেসরকারি নার্সিংহোমেও এই ধরনের ঘটনা ঘটেছে। যা টের পেয়ে স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা ওই হাসপাতালে পৌঁছে সরাসরি অভিযান চালায় এবং নথিপত্র খতিয়ে দেখেন। ঘটনার তদন্তে নেমে স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ ওই হাসপাতালে পৌঁছয়। তারা সেখানে রক্তের কেনাবেচা, রক্ত সরবরাহ এবং অন্যান্য নথিপত্রের বৈধতা নিয়ে দিনভর পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালান।

এই বিষয়ে স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রক্তদাতাদের দেওয়া রক্ত কীভাবে রক্ত কেন্দ্রগুলি থেকে অন্য রাজ্যে পৌঁছচ্ছে, এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখেছেন। তবে এই চক্রের সঙ্গে যুক্ত বহু অভিযুক্তকে আগে গ্রেফতার করা হলেও, বর্তমানে তাঁরা সকলেই জামিনে মুক্ত। তবে বিভাগীয় তদন্তের মাধ্যমে পুরো বেআইনি নেটওয়ার্কটি গুটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, রক্তের মতো জরুরি পরিষেবাকে ব্যবসা বানিয়ে কোটি কোটি টাকা আয়ের এই কালো কারবার চলছে, তা একেবারে বরদাস্ত করা হবে না। এই ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ