বিয়ের আসরে রক্তদান শিবির, অন্য বিয়ের সাক্ষী পূর্বস্থলী

বিয়েতে রক্তদান শিবির করে (Blood Donation Camp) সচেতনতার বার্তা দিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক নব দম্পতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের অনুষ্ঠানে (Marriage Ceremony Programme) রক্তদান শিবির (Blood Doantion Camp), আর সেই শিবিরে রক্তদাতাদের দেওয়া হল একটি করে চারা গাছ (Tree)। নিজেদের বিয়েতে এমন উদ্যোগ গড়ে সচেতনতার বার্তা দিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক নব দম্পতি। এলাকায় মানুষের মুখে এই বিয়েই হয়ে উঠেছে এখন আলোচনার বিষয়। বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

জানা গিয়েছে, প্রচলিত বিয়ের ছকে বাঁধা অনুষ্ঠানের ধারণা ভেঙে দৃষ্টান্ত গড়া ওই নব দম্পতির নাম সৈকত কর ও সায়নী কর। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর উত্তর শ্রীরামপুরে তাঁদের বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক বা ভোজের আড়ম্বর খুব বেশি ছিল না। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে একটি ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সেই মত রক্তদানের আয়োজন করেন নবদম্পতি। নব দম্পতি জানান, বিয়ের আসরে রক্তদান শিবিরে মোট ২৯ জন মানুষ রক্তদান করেছেন। আগে থেকেই তাঁরা ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রেখেছিলেন। সেইমতো রক্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নির্দিষ্ট দিনে ব্লাড ব্যাঙ্কের কর্মীরা হাজির হন। এক এক করে ২৯ জনের রক্ত সংগ্রহ করেন তাঁরা।

কিন্তু কেন এই উদ্যোগ? সৈকত কর ও সায়নী কর জানান, রক্তের জন্য অনেক মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়। রক্তদান নিয়ে সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানান নব দম্পতি। তাঁরা আরও জানান, আমরা যদি রক্তদানে এগিয়ে আসি তাহলে অনেক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচতে পারে। রক্তদানের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং এ ব্যাপারে ভীতি কমাতে এই ধরনের উদ্যোগ বলে দাবি তাঁদের। শুধু তাই নয় পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দিতে এবং সবুজায়নের লক্ষ্যে গাছের চারা উপহার দেওয়া হয় বলে জানান তিনি। এমন উদ্যোগ নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘সাধারণত বিয়ে বাড়িতে এমন উদ্যোগ দেখা যায় না। ওই দম্পতির কাজ অন্যদেরও এই ধরনের ভাল কিছু করার ক্ষেত্রে উৎসাহিত করবে।’

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই কাজ খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও