দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিরোমণি’র বন্দি দিবসে রক্তদাতা ও আয়োজক একালের রানিরাই

নিজস্ব প্রতিনিধি: রানি শিরোমণি সম্ভবত ভারতবর্ষের প্রথম রাজনৈতিক বন্দিনী।  তাঁর বন্দি হওয়ার দিনেই রক্তদান শিবিরের আয়োজন করল মহিলা সংগঠন অদ্বিতীয়া। মেদিনীপুরের রবীন্দ্র নিলয়ে আয়োজিত হয় এই শিবির। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় সম্মাননা জ্ঞাপন।

চুয়াড় বিদ্রোহের প্রথম পর্যায়ের নেত্রী ছিলেন রানি শিরোমণি। অবশ্য এই বিদ্রোহকে চুয়াড় বলা ঠিক নয়। কারণ,  আন্দোলনই চুয়াড় উপজাতি সামিল হলেও অন্যান্য জাতি ও উপজাতিও ব্রিটিশবিরোধী এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। ইংরেজরা আন্দোলনকারীদের হেয় করার জন্য নাম দিয়েছিল চুয়াড়। চুয়াড় বলে গোঁয়ার, অসভ্য,  নিচু বোঝাতে চাইত তারা। স্বাধীনতার এত বছর পরেও কেন গর্বের আন্দোলনকে চিহ্নিত করতে ব্রিটিশদের  দেওয়া হেয়  করার নাম ব্যবহার করতে হবে?  তারচেয়ে বলা প্রাসঙ্গিক, ব্রিটিশবিরোধী কৃষক অসন্তোষ। উল্লেখ্য, রানি শিরোমণি ব্রিটিশদের হাতে বন্দি হয়েছিলেন ১৭৯৯ সালের ৬ এপ্রিল (মতান্তরে ১৭৯৮)।

‘অদ্বিতীয়া’ মেদিনীপুরের মহিলা সমাজসেবি সংগঠন। রানি শিরোমণি’র বন্দি হওয়ার দিনে এই সংগঠন আয়োজন করে রক্তদান শিবিরের। রক্তদাতারাও সকলেই মহিলা। জানা গিয়েছে, রক্ত দিয়েছেন ৩৯ জন। এদিন সংবর্ধিত করা হয় মুখ্য আইন প্রশিক্ষক কবিতা দাসকে (ইন্সপেক্টর, পুলিশ ট্রেনিং স্কুল, সালুয়া)।

তবে এদিনের কর্মযজ্ঞের সামিল হয়েছিলেন পুরুষেরাও। উপস্থিত ছিলেন, বিধায়ক ও মেদিনীপুর- খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দীনেন রায় নৃত্যশিল্পী রিমা কর্মকার, ইশিতা চট্টোপাধ্যায়, সংগঠক নবনীতা মিশ্র, সমাজসেবী মুস্তাফিজুর রহমান, শিক্ষক নরসিংহ দাস প্রমুখ।

এদিনের আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও গবেষক তীর্থঙ্কর ভকত। সর্বস্তরের রাজনৈতিক মহলে তিনিই প্রথম রানি শিরোমণি প্রসঙ্গ উত্থাপন করেন। এই নিয়ে করেছেন গবেষণাও। তিনি বলেন, পাঠ্যপুস্তকে রানি শিরোমণি ও কর্ণগড় বিষয় অধ্যায় হিসেবে স্থান পেলে তবেই প্রকৃত স্বীকৃতি দেওয়া হবে রানিকে।

আয়োজকদের পক্ষ থেকে পাঞ্চালি চক্রবর্তী, রুমা কর, মৃদুলা ভূঁইয়া, মৌসুমী ভট্টাচার্য বলেন, রানি শিরোমণি’র বন্দি হওয়ার দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্ত দিয়েছেন ৩৯ জন মহিলা।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ