রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ইকো পার্ক থানার পুলিশ কনস্টেবলের

জানা গিয়েছে, তিনি গতকাল রাতে সাইকেলে নাইট পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন। ইকোপার্কের দু'নম্বর গেটের কাছে সার্ভিস লেনে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইকোপার্ক থানা এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের রহস্যমৃত্যু। ১১ নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তায় পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে যুবকের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে তড়িঘড়ি পুলিশকে খবর দেন এলাকার বাসিন্দারা। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি শ্রমিক আস্তানা রয়েছে। তার আগে এই এলাকায় কয়েকটি মোবাইল ফোন খোয়া যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। যুবকের মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সম্ভবত গাড়ির ধাক্কায় যুবকটির মৃত্যু হয়েছে। তবে এই মুহূর্তে এলাকার CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ।

এদিকে গতকাল রাতে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ইকোপার্ক থানার একজন পুলিশ কনস্টেবল। তাঁর নাম জ্যোতিস দেবনাথ। জানা গিয়েছে, তিনি গতকাল রাতে সাইকেলে নাইট পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন। ইকোপার্কের দু’নম্বর গেটের কাছে সার্ভিস লেনে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। বেপরোয়া গাড়ির ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা এক জন সিভিক ভলান্টিয়ার ও একজন বাইক আরোহী র। এই ঘটনায় আবারও প্রশ্ন তুলছে রাতের কলকাতা র নিরাপত্তা নিয়ে। বিশেষত ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য বেড়েছে নিউটাউন এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ১০টা নাগাদ আচমকা দ্রুত গতিতে এসে একটি গাড়ি ধাক্কা মারাতেই মৃত্যু হয় ওই কনস্টেবলের। তবে ইকোপার্কে দুর্ঘটনার খবর প্রথম নয়। গতবছর জুন মাসে ইকো পার্কের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সি-বাইকের সংঘর্ষে নিহত হয়ে ছিলেন এক তরুণী, আহত হন চালক। ভর সন্ধেয় ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে ছিল। ২০২৩ সালের নভেম্বর মাসে ইকো পার্কের (ECO Park) সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হন এক ব্যক্তি। জয়রাইড থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। পাকড়াওয়ের পরেও পালানোর চেষ্টা করে অভিযুক্ত যুবক। তাকে ধরে ফেলা হয়।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস