দক্ষিণেশ্বরে রক্তারক্তি কাণ্ড! ভরদুপুরে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে ছুরি হামলা, মৃত ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বর মেট্রোস্টেশনে হুলুস্থুল কাণ্ড। ২ দল ছাত্রের মধ্যে তুমুল সংঘর্ষ মেট্রো স্টেশনের ভিতরে। ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছুরি হামলায় জখম ছাত্রকে রক্তাক্ত অবস্থায় সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের চারদিকে রক্তমাখা পায়ের ছাপ। ঘটনাস্থলে আরপিএফ ও দক্ষিণেশ্বর থানার পুলিশ। মৃত্যু হয়েছে বছর সতেরোর ছাত্রের। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। মৃতের নাম মনজিত যাদব।

জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কয়েকজন পড়ুয়ারা হামলা চালায়। ছাত্রদের মধ্যে অশান্তি হয়। ২ সহপাঠীর মধ্য়ে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। টিকিট কাউন্টারের সামনে হামলা চালানো হয়েছে। একে অপরের ওপর হামলা চালানো হয়। হামলার পরে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে এক ছাত্র। জখম অবস্থায় সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রক্তাক্ত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে জখম ছাত্রের। পড়ুয়াদের প্রত্যেকেই বাগবাজার হাইস্কুলের ছাত্র। অভিযুক্তের বাড়ি আগরপাড়ায়। মেট্রোর মধ্যেই বচসা শুরু হয় বলে জানা গিয়েছে। মেট্রো থেকে নামার পর ধস্তাধস্তি শুরু হয়। মৃত ছাত্র বাগবাজার হাইস্কুলের আর্টস বিভাগের ছাত্র। অভিযুক্ত কমার্স বিভাগের ছাত্র। মেট্রোস্টেশনের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। হামলার পর বাকি ছাত্ররা পালিয়ে গিয়েছে। ঘটনার পর যে ছাত্র হামলা চালিয়েছে, সে পলাতক। তিনজনকে আটক করা হয়েছে। ভর দুপুরে প্রকাশ্যে এই ধরনের ঘটনায় আতঙ্কে মেট্রোযাত্রীরাও।

কী নিয়ে বচসার সূচনা তা জানা যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে পুলিশ। মেট্রো স্টেশনের মধ্যে কীভাবে ছুরি নিয়ে ঢুকে এমন ঘটনা ঘটানো হল তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্ত ছাত্রদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ভরদুপুরে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে ছুরি হামলা। পুলিশ ঘটনাস্থলে ঘিরে দিয়েছে । যাতে সেখানে কেউ না যেতে পারে সেদিকে খেয়াল রাখা হয়েছে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫