ফের ব্লু লাইনে বিভ্রাট, দক্ষিণেশ্বর-দমদমের মধ্যে ব্যহত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কর্মব্যস্ত দিনে মেট্রোর ব্লু লাইনে ব্যাহত পরিষেবা। দক্ষিণেশ্বর ও দমদম মেট্রো স্টেশনে মধ্যে দেরিতে চলতে পারে মেট্রো। সিগন্যালিং-এর সমস্যার কারণেই এই বিভ্রাট হতে পারে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর।

জানা গিয়েছে, সোমবার রাতে নজরদারির সময় বরানগর এবং নোয়াপাড়ার মধ্যে একাধিক পয়েন্টে সিগন্যালিং এর সমস্যা দেখা দিয়েছে। সিগন্যালিং কেবল কাটা ছিল। এর ফলে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা। সিগন্যালিং সিস্টেম দ্রুত ঠিক করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। লাগানো হচ্ছে কেবল। সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করা হচ্ছে। এর জেরি দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে মেট্রো চলাচল ব্যাহত হচ্ছে।

ব্লু লাইনে একাধিক সময়ে একাধিক সমস্যা দেখা দিয়েছে। কখনও যান্ত্রিক ত্রুটি,কখনও সিগন্যালিং এর সমস্যা, কখনও লাইনে জল ঢুকে পড়া, কখনো আত্মহত্যার ঘটনা। যদিও আত্মহত্যার ঘটনা এখন অনেক কমেছে নজরদারির কারণে। গত রবিবারও ব্লু লাইনে মেট্রো চলাচল অনেকক্ষণ ব্যাহত হয়েছে। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা সেদিন চালু ছিল। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পরিষেবা ব্যাহত হয়েছিল। লু লাইনের মাঝেমধ্যেই এই ধরনের পরিষেবা বিভ্রাট হওয়ার কারণেই ক্ষুব্ধ মেট্রোযাত্রীরা।

কারণ অফিস টাইমে মেট্রো পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম সময়ে অনেক দূর পর্যন্ত সহজে পৌঁছে যাওয়া যায়। তাই অনেকেই মেট্রো পরিষেবাটি ব্যবহার করে। কিন্তু মাঝেমধ্যেই অফিস টাইমে এই পরিষেবা ব্যাহত হওয়ার কারণে নাজেহাল হতে হয় তাঁদের। প্রায়ই এই বিভ্রাটের ঘটনা ঘটে ব্লু লাইনে। অফিসযাত্রীদের অভিযোগ। ব্লু লাইন সব থেকে পুরোনো। এই লাইনেই সব সময় বেশি সমস্যা দেখা দেয়।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড