বিরিয়ানি খাওয়ার আবদার করায় ধারালো অস্ত্রের আঘাত অবলা ষাঁড়কে

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর:অবলা পশুর খাবারের আবদারে জুটলো ধারালো অস্ত্রের আঘাত ।আহত ষাঁড়। পুলিশ আটক করল এক যুবককে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুরে।বোলপুরে হাটতলায় নামকরা এক বিরিয়ানি দোকানের(Biriyani Shop) এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ,ওই এলাকায় একটি ষাঁড় দোকানের সামনে আসে। ওই ষাঁড়টির হয়তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়। বিরিয়ানি হাড়ির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে যখন তার কপালে কিছু জোটে না সে তখন তার ঘ্রাণ নিতে এগিয়ে যায়। কেন এই অবলার এই আবদার? এরপরেই তাকে তাড়ানো হয় ধারালো অস্ত্রের কোপ মেরে।

ঘটনায় জখম হয়েছে ওই ষাঁড়টি। বোলপুর থানার(Boalpur P.S.) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১ জনকে আটক করেছে। উত্তেজিত জনতা ওই নামেই বিরিয়ানির দোকানে সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়।দোকান বন্ধ করে দেয়। অবিলম্বে ওই আহত ষাঁড়টির চিকিৎসার দাবিতে দোকানের সামনে বিক্ষোভ দেখায় তারা। পশুপ্রেমীদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একবার নয় পরপর দুবার ওই ষাঁড়টিকে খাড়ালো অস্ত্র দিয়ে তার কাঁধে ও গলায় আঘাত করা হয়। এতে ওই অবলার গা দিয়ে রক্ত ঝরতে থাকে। এই আঘাত পেয়ে ওই অবলা জীবটি বিরিয়ানির দোকান থেকে দূরে সরে যায়। বুঝতে পারে এই ভদ্র সমাজে তার আবদারের মূল্য হল আঘাত। অনেকে ওই ষাঁড়টির আঘাত লাগার পর ব্যথায় আর্তনাদ শুনতে পান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জানতে পেরে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

ওই অবলা ষাঁড়টির(OX) ওপর যে হামলা চালিয়েছে সেই যুবককে গ্রেফতার করা হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষজন ওই বিরিয়ানির দোকানটি বন্ধ করে দিয়ে সেখান থেকে বিরিয়ানি না খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে বিরিয়ানির দোকানের কর্ণধার ওই অবলা ষাঁড়টির বিরুদ্ধে অভিযোগ এনেছে সে নাকি বিরিয়ানির হাঁড়িতে মুখ দিয়েছিল। স্থানীয় মানুষজন দাবি করে বিরিয়ানির হাড়ি ঢাকনা সব সময় বন্ধ থাকে। সেটি গরম রান্নার স্টোভের ওপর বসানো থাকে। শুধুমাত্র খদ্দেরদের বিরিয়ানি দেওয়ার সময় ঢাকনা খোলা হয়। সেখানে ওই অবলা ষাঁড়টি কি করে মুখ দেবে? প্রশ্ন আমজনতার। স্থানীয় পশুপ্রেমীরা ওই অবলা ষাঁড়টির চিকিৎসা করানোর উদ্যোগ নিয়েছেন।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা