বোলপুরের শোলা শিল্পী কমল মালাকারের খ্যাতি রাজ্য ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: পুজো আসতেই শোলা শিল্পীদের কদর বেড়েছে। বীরভূমের শোলা শিল্পীদের এখন নাওয়া খাওয়ার সময় নেই বললেই চলে। দুর্গাপুজোয় ডাকের সাজ থেকে শুরু করে অন্যান্য শোলার কাজের চাহিদা এখন বেড়েছে বলেই জানা যাচ্ছে। এমনই ব্যস্ততার এক ছবি ধরা পরল বীরভূমের বোলপুর মহকুমার অন্তর্গত সুরুলের হস্তশিল্পী কমল মালাকারের শিল্পকেন্দ্রে। যেখানে দেখা যাচ্ছে, এখন চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সকাল সকাল ন’টা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করেও কাজে সামাল দিতে পারছেন না হস্তশিল্পীরা।

কমল মালাকারের (Kamal Malakar)খ্যাতি জেলা, রাজ্য ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এমন একজন খ্যাতনামা শিল্পীর হাতের কাজ পেতে অনেকেই মুখিয়ে থাকেন। তাই এমন একজন শিল্পীর এখন ব্যস্ততা কয়েক গুণ বেড়েছে পুজোর আগে। এই হস্তশিল্পীর কাছে ১২ থেকে ১৩ জন মত শিল্পীরা কাজ করে থাকেন। এখন তার ছেলেও তাকে সাহায্য করে থাকেন বলে কাজে অনেকটাই সুবিধা এসেছে। তবে কাঁচামালের দাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় কাজের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা হচ্ছে বলে দাবি করেছেন হস্তশিল্পী কমল মালাকার।

তবু খাওয়া নেওয়া ভুলে এখন সময় মত সোলার কাজের অর্ডার সাপ্লাই করতে একনাগাড়ে পরিশ্রম করে চলেছেন তিনি। তার হাতের কাজের দক্ষতায় মুগ্ধ সকলে। ছেলেকেও নিজের মত কারিগরি দক্ষ করার জন্য তালিম দেওয়া শুরু করেছেন।শিল্পীর মতে এই ধরনের শিল্পের কদর কখনো কমবে না। এই শিল্প নিজের স্বত্তা নিয়ে বেঁচে থাকবে। চিরকাল এর কদর থাকবে।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার