প্রাথমিকের টেট পরীক্ষায় বড় পদক্ষেপ পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক টেটের পরীক্ষা শুরু ১০ ডিসেম্বর থেকে। তাই পর্ষদের তরফ থেকে পরীক্ষার সময় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে রয়েছে হ্যান্ড মেড মেটাল ডিটেক্টর ব্যবহার ও পরীক্ষার্থীদের ফ্রিস্কিং-এর ব্যবস্থা। ইতিমধ্যেই এই নিয়ে কয়েকদফা বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য ‘ফিঙ্গার প্রিন্ট’ ব্যবহার করতে চায় পর্ষদ। তবে পর্ষদ সূত্রে খবর আপাতত গোটাটাই পরিকল্পনা স্তরে রয়েছে। এটি চালু হলে কোন পরীক্ষার্থী আসল আর কোন পরীক্ষার্থী নকল তা সহজেই বুঝতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

যদিও এই পরিকল্পনাটি কার্যকরী করার ক্ষেত্রেও খরচের হিসেব নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে পর্ষদকে। বিশেষজ্ঞদের মতে ২০২২ সালে প্রাথমিক টেট পরীক্ষার (TET Exam)  প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকা ও বেরোনোর জায়গায় সিসিটিভি লাগানো বাধ্যতামুলক করেছিল পর্ষদ। তাই এবছর পরীক্ষার্থীদের জন্য ‘ফিঙ্গার প্রিন্ট’ -এর ব্যবস্থা চালু হলে পরীক্ষার সময় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকবে পরীক্ষা কেন্দ্রগুলিতে। তবে এই বিষয় এখনও পর্যন্ত পর্ষদ সভাপতি গৌতম পালের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আগামী  ১০ ই ডিসেম্বের থেকে শুরু প্রাথমিক টেট পরীক্ষা। তারআগে পর্ষদের তরফ থেকে কি গাইডলাইন দেয় সেটাই দেখার বিষয়।  প্রসঙ্গত, রাজ্যে উঠে আসছে একের পর এক শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ। এই অভিযোগের জেরে সিবিআই-এর মুখোমুখি হতে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে (Goutam Paul)। তাই এবার  নিয়োগের পরীক্ষায় যাতে না কোন ত্রুটি থাকে সেই দিকেই নজর রাখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা