Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলে অমঙ্গল! মুর্শিদাবাদে ভয়াবহ নৌকাডুবি, উদ্ধারে নামল ডুবুরি

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মঙ্গলে অমঙ্গল। মুর্শিদাবাদে সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। কৃষকদের নিয়ে নদী পারের সময়ে উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। জানা গিয়েছে, পদ্মা নদীতে ওই নৌকাতে একাধিক ছিলেন। দুর্ঘটনার পরেই স্থানীয়দের তৎপরতায় সকলকে উদ্ধার করা গেলেও এক কৃষক এখনও নিখোঁজ রয়েছেন।

মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের কাতলামারী কার্গিলের পদ্মার শাখা নদী ওরফে মরা পদ্মাতে। নৌকাডুবির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রানিনগর থানার পুলিশ। নেমেছে ডুবুরি। নিখোঁজ কৃষককে খুঁজে বের করতে নদীর জলে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও ডুবুরিরা। সূত্রে জানা গিয়েছে স্থানীয় কৃষকরা অন্য সময় জল কম থাকায় হেঁটেই নদী পার হয়। তবে বর্তমানে বর্ষার কারণে নদীর জলস্তর বেশি থাকায় নৌকাই ভরসা।

জানা গিয়েছে, চাষের কাজ শেষ করে মঙ্গলবার সকালে নৌকা করে ফিরছিলেন বেশ কয়েকজন কৃষক। স্থানীয় সূত্রে খবর, মোটর চালিত নৌকা মাঝ নদীতে থাকাকালীন হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা যায়। নৌকা ফুটো হয়ে হু হু করে জল ঢুকলে সেটি ডুবে যায়। নৌকায় থাকা সকল কৃষক নদীতে পরে যান। সেই ঘটনাতেই সুজন শেখ ওরফে সুমন(৩০) নিখোঁজ রয়েছেন। তার খোঁজেই চলছে তল্লাশি। ঘটনা দেখেই ঘাট থেকে আরও কয়েকটি নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন নৌকা করে কার্গিল ঘাট থেকে রানীনগরের সরন্দাজপুর ,রামনগর, মোহনগঞ্জ ,পরানপুর ,পালপাড়া, হালদারপাড়া-সহ একাধিক গ্রামের কয়েক’শ কৃষক চরের জমিতে চাষের করতে যান। এদিন নৌকাতে অতিরিক্ত লোক থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘তিনি যা বলেছিলেন তা-ই সত্যি হচ্ছে…’, ভাইরাল অমিত শাহের পুরনো ভিডিও

২২ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র