বনগাঁ-শিয়ালদহ শাখার রেললাইনে ছিন্নভিন্ন দেহ যুগলের, তদন্তে জিআরপি

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গানগর : বনগাঁ-শিয়ালদহ শাখার বিরাটি ও দুর্গানগর স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার যুগলের ছিন্নভিন্ন দেহ। দুজনের কারও পরিচয় জানা যায়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে বারাসত জিআরপি।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বনগাঁ-শিয়ালদহ শাখার বিরাটি ও দুর্গানগর স্টেশনের মাঝে রেললাইনের ধারে দাঁড়িয়েছিলেন দুজনে। ট্রেন আসতে দেখে আচমকাই দুজনে হাত ধরে রেললাইনে দাঁড়িয়ে পড়ে। বাধ্য় হয়ে ট্রেনে কাটা পড়েন দুজনেই। ওই সময় ডাউন লাইনের ট্রেন আসছিল। রাতেই দেহটি দেখতে পান স্তানীয়রা। তাঁরাই খবর দেয় রেল পুলিশকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই বিষয়টি জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক ধারনা, দুজনেই আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন আত্মহত্যা করলেন তা জানার জন্য তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। ওই ট্রেনের চালক ও গার্ড জানিয়েছে, রেললাইনে দাঁড়িয়ে থাকা ওই যুগল রেল পোষ্টের কাছে চলে আসেন। ট্রেনের গতি বেশি থাকায় চালক ট্রেন থামাতে পারেননি। পলে কাটা পড়েন দুজনেই।

রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় রেল পুলিশ দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মহিলার পরনে ছিল লাল পাড়, হলদে খয়েরি রঙের শাড়ি। ছেলেটির পরনে ছিল ছাই রংয়ের ট্রাউজার্স। মৃতদের পরিবারের খোঁজ খবর চালাচ্ছেন পুলিশকর্মীরা। তাহলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। মৃতদের কাছ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। দুজনের সম্পর্ক কী সেই বিষয়েও জানা যাবে পরিচয় প্রকাশ্যে আসার পরেই।

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্র করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই