পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়ায় ১৬ বছরের এক কিশোরীর রহস্যমৃত্যু। শনিবার সকালে পুরুলিয়া মফস্সল থানা এলাকার একটি ফাঁকা বাড়ি থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। মৃতার গলায় ওড়না পেঁচানো ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক নাবালক, যার সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল, এবং তার পরিবারের লোকজন মিলে কিশোরীকে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের দাবি, শনিবার ভোর ৩টে থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। পরিবারের সদস্যেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে তাঁদেরই একটি ফাঁকা বাড়ি থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। কিশোরীর জেঠু জানান, স্থানীয় এক কিশোরের সঙ্গে তাঁর ভাইঝির সম্পর্ক ছিল বলে তাঁরা জানতে পেরেছিলেন। ওই কিশোরের বাড়িতেই টিউশন পড়তে যেত সে। তবে পরে সেখানে পড়তে যেতে আপত্তি জানিয়েছিল কিশোরী। পরিবারের অনুমান, কিশোরীকে খুন করা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্সল থানার পুলিশ। কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

আরও পড়ুনঃ ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কিশোরীর পরিবারের তোলা অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিন কয়েক আগেই পুরুলিয়ায় এক তরুণীকে খুন করে তাঁর দেহ টুকরো করে বস্তায় ভরে বাইকে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের কিশোরীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল শুরু হয়েছে পুরুলিয়ায়।

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?