ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি:  যারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করতেন তাঁরা নানা ঘটনার সাক্ষী থাকেন। বিনা টিকিটে ট্রেনে যাত্রা করা দণ্ডনীয় অপরাধ এই ঘোষণা বার বার করা হয় রেলের তরফে। এবার ট্রেনে টিকিট পরীক্ষাকে কেন্দ্র করে টিটিই-এর সঙ্গে বচসার মধ্যেই নিজের পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। তারপরেই TTE-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি। ঘটনার ভিডিও ( ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল’  ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয়েছে  জোর চর্চা। 

ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, টিটিই মহিলাটিকে তার টিকিট দেখাতে বললে ঘটনাটির সূত্রপাত হয়।  একটি এক্সপ্রেস ট্রেনে টিকিট পরীক্ষা করছিলেন এক TTE।   অভিযোগ, মহিলার কাছে বৈধ টিকিট ছিল না এবং তিনি টাকা দেওয়ার প্রস্তাবও দেন। এমনকি তাঁর ভাই রেলে কর্মরত বলেও দাবি করেন বলে ভিডিওতে শোনা গিয়েছে। এরপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে ওই মহিলাকে ফোনে কারও সঙ্গে কথা বলতে এবং TTE তাঁর পোশাক খুলে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করতে শোনা যায়। তিনি ১১২ নম্বরে ফোন করার হুমকিও দেন বলে দাবি করা হয়েছে। টিটিই তার নাম জিজ্ঞাসা করলে তিনি নিজের পরিচয় ‘রাধিকা তিওয়ারি’ বলে দেন। তর্কাতর্কি চলার সময়, মহিলাকে নিজের পোশাক ছিঁড়ে ফেলতে দেখা যায়। অন্যদিকে সেই ভিডিও রেকর্ড করেন টিকিট পরীক্ষক।


 

আরও পড়ুন: পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রেলের তরফেও প্রতিক্রিয়া এসেছে।  রেলওয়ে সেবা ওই পোস্টের জবাবে PNR নম্বর ও মোবাইল নম্বর দিয়ে বিস্তারিত তথ্য জানাতে বলেছে। রেলওয়ে সেবা বলেছে, ‘অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুগ্রহ করে আপনার পিএনআর নম্বর এবং মোবাইল নম্বর, সম্ভব হলে ডিএম-এর মাধ্যমে, শেয়ার করুন। এছাড়াও আপনি সরাসরি রেলমাদাদ-এ আপনার উদ্বেগ জানাতে পারেন অথবা দ্রুত সমাধানের জন্য ১৩৯ ডায়াল করতে পারেন।’ ভাইরাল ভিডিওর ভিত্তিতে ঘটনার সঠিক স্থান, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় কিংবা কোনও  অভিযোগ দায়ের হয়েছে কি না তা জানা যায়নি।

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে