আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাস্তার ধার থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য রামপুরহাটে

নিজস্ব প্রতিনিধি: রাস্তার ধার থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাটের সানঘতাপাড়া এলাকায়। রবিবার সকালে দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় করেন কৌতুহলী পথচলতি সাধারণ মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে রামপুরহাটের রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে প্রথম অজ্ঞাত পরিচয় মৃতদেহটি দেখতে পান পথচলতি মানুষ। সকাল সকাল আচমকা এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান তাঁরা।এর পর ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় করেন আরও অনেকে। ফোন করে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বয়স তিরিশের আশেপাশে। তাঁর পরনে ছিল হলুদ রঙের শার্ট এবং নীল রঙের জিনসের প্যান্ট। কোমরে বেল্ট থাকলেও সেটির বকলেস থেকে ছেঁড়া ছিল। মৃতদেহের নাকে ও মুখে রক্তের দাগ ছিল। দেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবককে কেউ খুন করে রাস্তার ধারে ফেলে দিয়ে গিয়েছে নাকি অন্য কোনওভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে ঘুরে দেখেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা করছেন তাঁরা। মৃত ওই যুবকের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

হাওড়ার একাধিক বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

রাজ্যে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে? এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন

নতুন বাড়িতে কাটানো হল না রাত, গঙ্গা জল-মাটি আনতে গিয়ে সলিল সমাধি ২ বোনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ