মণিপুরে ধসে নিখোঁজ বাংলার জওয়ান মহিউদ্দিনের দেহ উদ্ধার

উদ্ধার হল ধসে চাপা পড়ে নিখোঁজ হওয়া বাঙালি জওয়ানের মৃতদেহ। প্রবল বৃষ্টির জেরে মণিপুরে ভয়াবহ ধসে (Manipur Landslide) ১৮ সেনা জওয়ান-সহ ৮১ জনের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্ধার হল ধসে চাপা পড়ে নিখোঁজ হওয়া বাঙালি জওয়ানের মৃতদেহ। প্রবল বৃষ্টির জেরে মণিপুরে ভয়াবহ ধসে (Manipur Landslide) ১৮ সেনা জওয়ান-সহ ৮১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার খবর পাওয়া গিয়েছিল এক বাঙালি জওয়ানের খোঁজ মিলছে না। এবার সেই নিখোঁজ বাঙালি জওয়ান বছর ৩২ এর মহিউদ্দিন আহমেদের দেহ উদ্ধার হল। মনিপুরে ধসের ঘটনায় প্রায় ৪৮ ঘণ্টা ধরে লাগাতার তল্লাশির পর অবশেষে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাসিন্দা ওই বাঙালি জওয়ানের মৃতদেহ উদ্ধার হল।

বৃহস্পতিবার ভোর রাতে মণিপুরের মণিপুরের নোনে জেলায় টুপুল রেল স্টেশনে রেললাইন পাতার কাজের সময় সেখানকার নিরাপত্তার কাজে কর্ম‍রত ছিলেন জওয়ান শেখ মহিউদ্দিন। অতিরিক্ত বৃষ্টির জেরে সেই ধসের ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। তারপর থেকে তাঁর খোঁজে তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, অসম রাইফেলস ও টেরিটোরিয়াল আর্মির জওয়ানরা।

মহিউদ্দিন আহমেদ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের ঘোড়ারাস গ্রামের বাসিন্দা। রিনি মণিপুর টুপুলে ১০৭ ইউনিট গোর্খা রাইফেলে কর্মরত ছিলেন। ১১ মাস আগে ডিউটিতে যোগ দেন বাংলার এই যুবক। দুর্ঘটনার পর থেকেই তাঁরর সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারেননি। অবশেষে নিখোঁজ হওয়া ওই জওয়ানের দেহ উদ্ধার হল। অন্যদিকে এই ঘটনাকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরে ভয়াবহ ধস প্রসঙ্গে তিনি বলেন, ‘৮১ জনকে আমরা হারিয়েছি। যাঁদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে বলে।’ এদিন ধসের উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা