চন্দ্রকোনায় তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল তৃণমূল নেতার দেহ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পুড়শুড়ি গ্রামে। শাসকদলের নেতার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল কর্মীর নাম বটকৃষ্ণ পাল। শনিবার সকালে নিজের বাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানান, বাড়িতে একা থাকতেন বটকৃষ্ণ। শুক্রবার রাতে ওই বাড়িতেই ছিলেন তিনি। শনিবার সকাল হয়ে গেলেও বাড়ি থেকে তাঁকে না বেরতে দেখে পরিবারের সদস্যরা এসে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, বটকৃষ্ণের গলাকাটা দেহ পড়ে রয়েছে। ঘরের মেঝেতে রক্তের স্রোত ভেসে যাচ্ছে। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে বটকৃষ্ণকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। এই ঘটনা নিয়ে তৃণমূলের জেলা কো- অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘বটকৃষ্ণ পাল আমাদের স্থানীয় প্রাক্তন বুথ সভাপতি। আমরা চাই পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিক।’

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন