ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: ঝোপে পড়ে থাকা পরিত্যক্ত ব্যাগের ভিতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সাতসকালে ব্যাগটি দেখতে পান স্থানীয়রাই। তাঁরাই প্রথম দেহটি দেখতে পান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডে।

জানা গিয়েছে, রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের গরুহাটা মোড়ের কাছে ঝোপের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হঠাৎ করে এলাকায় এমন একটি ব্যাগ দেখে সন্দেহ হয় সকলের। তাঁরা প্রথমে সেটি খুলতেই চমকে ওঠেন। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উলুবেড়িয়া থানার পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

স্থানীয়রা বলছেন, মৃত ব্যক্তি এলাকার নয়। তাঁকে এলাকায় কখনও দেখা যায়নি। তাহলে তাঁর মৃতদেহ এখানে কীভাবে পৌঁছল, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও খুন করে ব্যাগে ভরে এখানে ফেলে যাওয়া হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটিয়েছে, তারজন্য তদন্ত শুরু হয়েছে। ঝোপের মধ্যে ব্যাগটি এমনভাবে ফেলে রাখা হয়েছে, দেখে বোঝার উপায় নেই ভিতরে কী রয়েছে। ব্যাগটি কে বা কারা রেখে গিয়েছে জানতে পুলিশ নজর রেখেছে সিসিটিভি ফুটেজে। ওই এলাকার সকল সিসিটিভি ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে, ব্যাগটি কে বা কারা নিয়ে এসেছে। পাশাপাশি স্থানীয়রা কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কিনা তারজন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা