চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হালিশহরে বোমাবাজি, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: এবার বোমাবাজির ঘটনা হালিশহরে। বুধবার ভোরে হালিশহর পুরসভার উপ পুরপ্রধানের আত্মীয়ের বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, হালিশহরের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হালিশহর পুরসভার উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষের কাকার বাড়িতে বুধবার বোমাবাজি করা হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার ভোরে হঠাৎই কেঁপে ওঠে হালিশহরের পুরসভা এলাকা। পুরসভার উপ পুরপ্রধানের কাকার বাড়ির সামনে কে বা কারা বোমাবাজি করল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

হালিশহর পুরসভার উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষের বাড়ির পাশেই তাঁর কাকার বাড়ি। সেই বাড়ির সামনে রাস্তায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে বোমার সুতলি ও টুকরো উদ্ধার করে। কী কারণে এই বোমাবাজি তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বোমাবাজির ফলে বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে। ধরা পড়েছে দুষ্কৃতীদের দৌরাত্ম্যের ছবি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে যুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে আসায় বীরভূমের বকটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে নামার নির্দেশ দেন পুলিশকে। তারপরই শুরু হয় জেলায় জেলায় পুলিশি তল্লাশি অভিযান। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েই চলেছে। গ্রেফতার হচ্ছে একের পর এক দুষ্কৃতী।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ