অভিষেকের সভার আগেই হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ, নিহত ১ কিশোর  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগেই হুগলিতে ছড়াল উত্তেজনা। সোমবার হুগলির  পান্ডুয়ায়  বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। পাশাপাশি বোমা বিস্ফোরণের জেরে গুরুত্বর আহত হয়েছে দুই কিশোর। তারা হলেন বছর তেরোর রুপম বল্লভ ও বছর এগারোর সৌরভ চৌধুরী। তাদেরকে গুরুতর জখম অবস্থায় চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লী এলাকায় তিন বালক একসঙ্গে একটি জলাশয়ের সামনে খেলা করছিল। আর তখন আচমকাই হয় বিস্ফোরণ। স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।জানা গিয়েছে, নিহত ওই কিশোর দশ বছরের রাজ বিশ্বাস।  বর্তমানে বাকি আহত দু’জনকে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠান হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, তৃতীয় দফা ভোটের আগেই রাজ্যের একাধিক জায়গায় ঘটেছে বিস্ফোরণ। মুর্শিদাবাদেও পরপর বিস্ফোরণের অভিযোগ উঠেছে।  আর এবার শিরোনামে এল হুগলির পান্ডুয়া। সেখানে বোমা বিস্ফোরণে বলি হল এক কিশোর। এই ঘটনার শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এদিনের এই ঘটনায় প্রশ্ন উঠছে কি করে পান্ডুয়া এলাকায় বোমা এল ? এই নিয়ে স্থানীয়রা কিছু বলতে পারেনি। অন্যদিকে এদিন পান্ডুয়ায় রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির জনসভা। আর তার আগেই হল বোমা বিস্ফোরণ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি