ভাঙড় ও সামশেরগঞ্জ থেকে উদ্ধার ২১টি তাজা বোমা, চাঞ্চল্য

ভাঙড় থেকে ৭টি এবং সামশেরগঞ্জ থেকে ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের তৎপরতায় রাজ্যের দু’ই জায়গা থেকে উদ্ধার হলো ২১টি তাজা বোমা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে বোমাগুলি (BOMB) উদ্ধার করা হয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় দু’ই জায়গায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। 

রবিবার সকালে ভাঙড়ের কালের আইট অঞ্চল থেকে উদ্ধার হয়েছে ৭টি তাজা বোমা। জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দা আয়ুব মোল্লা’র পুত্রবধূ কাঠ আনতে বেরিয়েছিলেন। সেই সময় নিজেদের গোয়ালঘরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। সন্দেহ হলে শ্বশুরকে খবর দেন। এরপরে শ্বশুর এসে ব্যাগ দেখে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। কে বা কারা এই বোমা রেখেছিল, কী নাশকতার উদ্দেশ্য ছিল-তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

শনিবার গভীর রাতে সামশেরগঞ্জের আলমশাহী গ্রামে ব্যাগভর্তি ১৪টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। আমবাগানে ছিল ব্যাগ বোঝাই ওই বোমাগুলি। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। রবিবার সকালেও ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। কে বা কারা বোমাগুলি রেখেছিল, কী ধরণের নাশকতার উদ্দেশ্য ছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল