চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোচবিহারে নাকা চেকিংয়ে সাফল্য! গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে এল ব্যাগ ভর্তি টাকা

নিজস্ব প্রতিনিধি, বক্সিরহাট :  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত পুলিশ প্রশাসন। সীমান্ত দিয়ে ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র বা টাকা রাজ্যে না ঢুকতে পারে সেদিকে সদা সতর্ক নজর রয়েছে। এলাকায় এলাকায় চলছে নাকা চেকিং। নাকা চেকিংয়ের সময়েই বড় সাফল্য। কোচবিহারের বক্সিরহাটে বাংলা অসম সীমান্তে নাকা চেকিং এর সময়ে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল। ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বক্সিরহাটের দুই ভিন্ন এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় দুটি গাড়ি থেকে ১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। একটি ঘটনা ঘটেছে জোড়াইমোড়ের নাকা চিটিং পয়েন্টে। অন্য একটি ঘটেছে সংকোশ নাকা চেকিং পয়েন্টে। রবিবার গভীর রাতে জোড়াই মোড়ের কাছে একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। ডিকি খুলতেই বেরিয়ে আসে ৫৭ হাজার ৭০০ টাকা। কোথা থেকে সেই টাকা নিয়ে আসছিল জিজ্ঞাসাবাদ করা হলে  কোনো উত্তর দিতে না পারায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। অন্যদিকে সংকোশ নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এক লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। এই গড়ির চালকও এই টাকার উৎস বলতে পরেনি। তাকেও গ্রেফতার করা হয়েছে। 

তুফানগঞ্জ এসডিপিও জানিয়েছেন, সীমান্ত এলাকায় নাকা চেকিং করে এক লক্ষ ৭২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে সেই টাকা নিয়ে আসা হচ্ছিল তা জানা যায়নি। এই কারণে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ