পালকিতে নয়, গরুর গাড়ি চেপে নববধূকে নিয়ে বাড়ি ফিরলেন বর

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: বিয়েতে আবার পুরনো প্রথা ও ঐতিহ্য তুলে ধরলেন এক নব দম্পতি। মোটর গাড়ির বদলে গ্রামের ছেলে বিয়ে করে নববধূকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি এলেন গরুর গাড়ি চেপে। এ যেন পুরনো ঐতিহ্য ফিরে দেখা আর একবার। আলবাধা সর্পলোনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের(Ratanpur Village) রাখি দাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গোবিন্দ বালা গ্রামের মঙ্গল ভান্ডারী। দুটো বাড়ির মধ্যে দূরত্ব দু কিলোমিটার। আর তাতেই সম্ভব হয়েছে মঙ্গল ভান্ডারির(Mongal Bhandari) অভিনব ভাবনার সার্থক রূপায়ণ।

অবশ্য হাসতে হাসতে জানালেন দূরে বিয়ে হলেও অন্য কিছু ভাবতেন তিনি। তিনি আরো জানান, তার মা-বাবাও বিয়ের পর গরুর গাড়ি(Cattle Car) করেই বাড়ি এসেছিলেন। ফিরিয়ে আনতে চাইছেন পুরনো ঐতিহ্যকে সে কথা মাথায় রেখে এমন প্রয়াস তার। স্বামীর এই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন নববধূ । গ্রামে জন্ম হলেও বড় হয়েছেন শহরে। এরপর পরিবারের কথা মত গ্রামের ছেলেকে জীবন সঙ্গী করেছেন। গরুর গাড়িতে চেপে শশুর বাড়ি যেতে গিয়ে এক নতুন অভিজ্ঞতা হল বলে জানান নববধূ। একটু ভয়ও লাগছিল। গরুগুলো যাতে গুতিয়ে না দেয়।

নববধূর দাবি, গ্রামের বর্তমান ছেলে মেয়েরা গরুর লাঙ্গল এইসব ভুলতে বসেছে। পুরনো ঐতিহ্যকে তাই টিকিয়ে রাখতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পুরনো ঐতিহ্য বিলীন হয়ে যাবে। এদিন নবদম্পতির এই গরুর গাড়িতে চেপে গমনকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে হই হই পড়ে যায়। অনেকেই এই মুহূর্তকে তাদের মোবাইল ফোনে বন্দী করে রাখেন। চলে নব দম্পতি আর গরুর গাড়ির সঙ্গে সেলফি তোলার ধুম। সবার আশীর্বাদ নিয়ে গরুর গলায় ঝোলানো ঘন্টার ঠুং ঠুং আওয়াজে গরুর গাড়ি রওনা দেয় নববধূর নতুন ঠিকানায়।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা