সারা শরীরে আঘাতের চিহ্ন, ডোমজুড়ে ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল চার বছরের শিশুর দেহ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডোমজুড়ের সলপ ডাঁসপাড়া এলাকায়। মৃত শিশুর নাম শেখ আয়ুষ। স্থানীয়দের দাবি শিশুটিকে হত্যা করা হয়েছে। তাদের দাবি হত্যাকারীকে দ্রুত খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকাল সাড়ে ন’টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন, প্রতিবেশীরা আশেপাশে সব জায়গাতেই দেখেন, কিন্তু আয়ুষকে আর পাওয়া যায়নি। স্থানীয় মসজিদেও শিশু নিখোঁজের কথা ঘোষণা করা হয়। বেলা ১২টা নাগাদ আয়ুষের দেহ একটি ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তার হাত পা বাঁধা অবস্থায় ছিল।

প্রতক্ষ্যদর্শীরা বলছেন শিশুটি যে জামাটি পড়েছিল, সেটিই তার গলায় প্যাঁচানো ছিল। উপুড় হয়ে পড়েছিল শিশুটির দেহ। গায়ে ছিল একাধিক আঘাতের চিহ্ন। হত্যাকারী অত্যন্ত নৃশংসভাবে খুন করেছে আয়ুষকে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘স্কুলে নিয়ে যাওয়ার জন্য ওর খোঁজ করছিল মা-বাবা। এর পরে আমরা সকলেই খুঁজে দেখি। পরে ঝোপের মাঝে দেহটি খুঁজে পাওয়া যায়। এরকম নৃশংস কাজ যে করেছে, তাকে অবিলম্বে খুঁজে বার করতে হবে।’

ছেলে মৃতদেহ পেয়ে হাপুস নয়নে কেঁদে চলেছেন বাবা মা। আয়ুষের দেহ আগলে রেখে এ দিন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে স্থানীয়দের পুলিশ আশ্বাস দিয়েছে যত দ্রুত সম্ভব হত্যাকারীকে খুঁজে বের করা হবে। আপাতত শেখ আয়ুষের দেহ ময়না তদন্তের জন্য ডোমজুড় হাসপাতালে পাঠানো হয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি